ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

শপথের পর জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী, প্রস্তুতি জোরদার

জাতীয় স্মৃতিসৌধ

নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা শপথ গ্রহণের পর সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এ উপলক্ষে স্মৃতিসৌধ প্রাঙ্গণে প্রস্তুতি কার্যক্রম শুরু হয়েছে।

স্মৃতিসৌধ এলাকায় একদিকে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ, অন্যদিকে নিরাপত্তা নিশ্চিত করতে সর্বসাধারণের প্রবেশ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

রোববার সন্ধ্যায় জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন খান আনু জানান, সকাল থেকেই দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা শ্রদ্ধা নিবেদন শেষে পুনরায় সাধারণ মানুষের জন্য স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেওয়া হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টার দিকে নবনির্বাচিত সংসদ সদস্যদের এবং বিকেল ৪টার দিকে মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে। শপথ শেষে প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা জাতীয় স্মৃতিসৌধে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন।

এ লক্ষ্যে স্মৃতিসৌধের বিভিন্ন অংশ ধুয়ে-মুছে পরিচ্ছন্ন করা হচ্ছে। পাশাপাশি সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

শপথের পর জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী, প্রস্তুতি জোরদার

প্রকাশের সময়ঃ ১২:৫১:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬