ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

চট্টগ্রামের টেরিবাজারে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে এই ঘটনা ঘটে।

চট্টগ্রাম নগরের টেরিবাজার এলাকায় একটি বৈদ্যুতিক খুঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন আশপাশে ছড়িয়ে পড়তে পারেনি।

নন্দনকানন ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত সিনিয়র স্টেশন অফিসার মো. মাসুম রানা জানান, রাত ৯টা ৩২ মিনিটে আগুনের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। রাত ৯টা ৫৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শী তৌহিদুজ্জামান রাসেল জানান, বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলটি কাপড়ের মার্কেটসংলগ্ন হওয়ায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ছিল। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

চট্টগ্রামের টেরিবাজারে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

প্রকাশের সময়ঃ ১২:৩৮:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬