ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু পারিবারিক কলহের জেরে নাটোরে বৃদ্ধ স্বামী খুন, স্ত্রী আটক

স্ত্রীর নামে দুর্নীতির টাকা রাখার অভিযোগে এএসপির বিরুদ্ধ মামলা

সংগৃহীত ছবি।

ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ স্ত্রীর নামে রেখে বৈধ করার চেষ্টার অভিযোগে রাজশাহীর সহকারী পুলিশ সুপার (এএসপি) মীর্জা মো. আবদুস ছালামের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) এ মামলা করেন। আবদুস ছালাম বর্তমানে রাজশাহী গোদাগাড়ী সার্কেলে কর্মরত রয়েছেন।

দুদক জানিয়েছে, চাকরি বা বৈধ ব্যবসার মাধ্যমে অর্থ উপার্জনের সুযোগ না থাকা সত্ত্বেও এএসপি আবদুস ছালামের স্ত্রী গৃহবধূ শাহানা পারভীন ৯ কোটি ৫ লাখ টাকার মালিক হয়েছেন। মামলাটি সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইসমাইল হোসেন বাদী হয়ে দায়ের করেছেন। মামলায় আবদুস ছালাম ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও সহায়তার অভিযোগ আনা হয়েছে।

দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক আকতারুল ইসলাম জানিয়েছেন, মামলার এজাহারে বলা হয়েছে, শাহানা পারভীন ২০২৪ সালের ১৮ অক্টোবর দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ৭৩ লাখ ৪২ হাজার টাকার অস্থাবর সম্পদের তথ্য গোপন করে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়েছেন। অনুসন্ধানে তার নামে ৯ কোটি ৫ লাখ ৬৬ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ পাওয়া যায়, যা বৈধ আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। দুদক আয়কর নথি পর্যালোচনা করে নিশ্চিত করেছে, ২০১৪-১৫ থেকে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত তার বৈধ আয় মাত্র ৭ লাখ টাকা। আর্থিকভাবে তিনি স্বামীর ওপর নির্ভরশীল।

জনপ্রিয় সংবাদ

হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি

স্ত্রীর নামে দুর্নীতির টাকা রাখার অভিযোগে এএসপির বিরুদ্ধ মামলা

প্রকাশের সময়ঃ ০১:৪২:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬