ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
প্রান্তিক ও আদিবাসী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল-শিক্ষাবৃত্তি বিতরণ পদ্মা নদী বাঁচাতে রাজশাহীতে অনুষ্ঠিত হলো ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন খুলনায় দুর্বৃত্তের গুলিতে আহত স্কুলছাত্রী গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার

স্বাস্থ্য খাতের অগ্রাধিকার ও কর্মপরিকল্পনা নিয়ে অবহিতকরণ সভা

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে একটি গুরুত্বপূর্ণ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, সেবার পরিধি বাড়ানো এবং জনবান্ধব স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার নানা দিক নিয়ে আলোচনা করা হয়।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত। সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর কাছে মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিতকরণ, হাসপাতাল ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি, ওষুধ সরবরাহ ব্যবস্থার উন্নয়ন এবং ডিজিটাল স্বাস্থ্যসেবার সম্প্রসারণকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, একটি আধুনিক, দক্ষ ও দুর্নীতিমুক্ত স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা সরকারের অন্যতম লক্ষ্য। এ জন্য তদারকি ব্যবস্থা জোরদার করা এবং প্রয়োজনীয় সংস্কার ধাপে ধাপে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনায় স্বাস্থ্যখাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা, সেবার মানোন্নয়ন এবং দীর্ঘমেয়াদি টেকসই পরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্ব আরোপ করা হয়। সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন, সমন্বিত উদ্যোগের মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবায় ইতিবাচক পরিবর্তন সম্ভব।

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক ও আদিবাসী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল-শিক্ষাবৃত্তি বিতরণ

স্বাস্থ্য খাতের অগ্রাধিকার ও কর্মপরিকল্পনা নিয়ে অবহিতকরণ সভা

প্রকাশের সময়ঃ ০১:৩২:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬