ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

বৃষ্টি নেই, আকাশ আংশিক মেঘলা-তাপমাত্রায় সামান্য ওঠানামা

সংগৃহীত ছবি।

দেশের আবহাওয়ায় আপাতত বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত নেই। আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে বৃষ্টির সম্ভাবনা কম। আগামী কয়েক দিনে রাতের তাপমাত্রায় সামান্য ওঠানামা হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির এসব তথ্য জানান।

পূর্বাভাস অনুযায়ী, সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, আর দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকবে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দেশের বিভিন্ন স্থানে আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে, তবে সার্বিকভাবে আবহাওয়া শুষ্ক থাকবে। এদিন রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা বড় পরিবর্তন ছাড়াই স্থিতিশীল থাকতে পারে।

রবিবার (২২ ফেব্রুয়ারি) একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, আর দিনের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টিপাত হয়নি। এ সময়ের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাঙামাটি ও বান্দরবানে ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

সিনপটিক পরিস্থিতি সম্পর্কে জানানো হয়, বিষুবীয় ভারত মহাসাগর ও সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করা লঘুচাপটি দুর্বল হয়ে গুরুত্বহীন হয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের একটি অংশ বিহার ও পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছে। সামগ্রিকভাবে আগামী তিন দিনে দেশের আবহাওয়ায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা কম।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

বৃষ্টি নেই, আকাশ আংশিক মেঘলা-তাপমাত্রায় সামান্য ওঠানামা

প্রকাশের সময়ঃ ০১:২৯:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬