ঢাকা ০১:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে তাজেমা বেগমের সম্পত্তি ঘিরে ‘দালাল সিন্ডিকেট’ সক্রিয় হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু

নিষিদ্ধ রাজনৈতিক দলের তৎপরতা বরদাশত নয়: আইজিপি

আইজিপি বাহারুল আলম।

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত কোনো রাজনৈতিক দলের তৎপরতা চলতে দেওয়া হবে না। পাশাপাশি চাঁদাবাজি, ছিনতাই, সন্ত্রাস ও মাদকসংক্রান্ত অপরাধ দমনে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

রোববার পুলিশ সদরদপ্তরে আয়োজিত এক ভার্চুয়াল সভায় দেশের সব ইউনিট প্রধান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলা পুলিশ সুপারদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ নির্দেশনা দেন।

সভায় আইজিপি বলেন, যেকোনো পরিস্থিতিতে স্বাভাবিক আইনশৃঙ্খলা বজায় রাখতে হবে। কেউ চাঁদাবাজি, সন্ত্রাস বা মাদক সংশ্লিষ্ট অপরাধে জড়িত থাকলে দল-মত নির্বিশেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

তিনি আরও বলেন, নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনের কোনো ধরনের কার্যক্রম সহ্য করা হবে না। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

মহাসড়কে ডাকাতি প্রতিরোধে হাইওয়ে পুলিশকে বিশেষভাবে সতর্ক থাকার নির্দেশ দিয়ে আইজিপি বলেন, যেকোনো মূল্যে সড়কপথে ডাকাতি বন্ধ করতে হবে। এ বিষয়ে হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশকেও সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে তাজেমা বেগমের সম্পত্তি ঘিরে ‘দালাল সিন্ডিকেট’ সক্রিয়

নিষিদ্ধ রাজনৈতিক দলের তৎপরতা বরদাশত নয়: আইজিপি

প্রকাশের সময়ঃ ০৫:৫১:১১ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬