ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু পারিবারিক কলহের জেরে নাটোরে বৃদ্ধ স্বামী খুন, স্ত্রী আটক

বিএনপি বিনাভোটের মেয়র দিচ্ছে: আসিফ মাহমুদ

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিএনপির বিরুদ্ধে বিনাভোটে মেয়র নিয়োগের অভিযোগ তুলেছেন। সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

সম্প্রতি বিএনপি নেতৃত্বাধীন সরকার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিসহ দেশের ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেয়। রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিটি করপোরেশন-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, নতুন নির্বাচিত পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা দায়িত্ব পালন করবেন।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, এসব সিটি করপোরেশনে কর্মরত প্রশাসনিক কর্মকর্তাদের পরিবর্তে রাজনৈতিক ব্যক্তিদের প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্তদের মধ্যে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতারা রয়েছেন বলে জানা গেছে।

ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ লিখেছেন, শহরগুলোতে নির্বাচনী হিসাব-নিকাশের কারণে সরকার ভোট দিতে সাহস পাচ্ছে না। তিনি অভিযোগ করেন, যারা আগে অন্তর্বর্তী সরকারকে ‘বিনাভোটের সরকার’ বলে সমালোচনা করেছিল, তারাই এখন বিভিন্ন স্থানে বিনাভোটে মেয়র দিচ্ছে।

পোস্টে তিনি আরও ইঙ্গিত দেন, ভবিষ্যতে উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, মেম্বার ও ওয়ার্ড কাউন্সিলর পদেও একই ধরনের নিয়োগ আসতে পারে।

উল্লেখ্য, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার রাজনৈতিকভাবে নির্বাচিত মেয়রদের সরিয়ে প্রশাসনিক কর্মকর্তাদের দায়িত্ব দেয়। পরে জাতীয় নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এলে স্থানীয় সরকার ব্যবস্থায় আবারও পরিবর্তন আনা হয়। স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দায়িত্ব নেওয়ার পর দ্রুত নির্বাচনের আশ্বাস দিলেও এর আগেই প্রশাসক নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন হয়।

জনপ্রিয় সংবাদ

হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি

বিএনপি বিনাভোটের মেয়র দিচ্ছে: আসিফ মাহমুদ

প্রকাশের সময়ঃ ০১:৫৬:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬