ঢাকা ১১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

রিজার্ভ ছাড়াল৩৫ বিলিয়ন ডলার

সংগৃহীত ছবি।

 প্রায় ৩৯ মাস পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩৫ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করেছে। মঙ্গলবার দিন শেষে বাংলাদেশ ব্যাংকের হিসাবে গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩৫ দশমিক ০৪ বিলিয়ন মার্কিন ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম৬ অনুযায়ী বর্তমানে রিজার্ভের পরিমাণ ৩০ দশমিক ৩০ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, অবৈধ অর্থপাচার রোধে নেওয়া কঠোর পদক্ষেপের ফলে প্রবাসী আয় বৈধ চ্যানেলে উল্লেখযোগ্য হারে বেড়েছে। এতে ব্যাংকিং ব্যবস্থায় ডলারের সরবরাহ বৃদ্ধি পেয়েছে। চাহিদার তুলনায় বাজারে ডলারের প্রাপ্যতা বেশি থাকায় কেন্দ্রীয় ব্যাংক বাজার থেকে ডলার কিনে রিজার্ভে যুক্ত করছে।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত ব্যাংকিং চ্যানেলে মোট ২ হাজার ১৯৯ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ২১ দশমিক ৯০ শতাংশ বেশি। বাড়তি রেমিট্যান্স প্রবাহের ফলে ব্যাংকগুলোতে ডলারের উদ্বৃত্ত তৈরি হয়েছে।

এ পরিস্থিতিতে চলতি অর্থবছরের শুরু থেকে মঙ্গলবার পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক বাজার থেকে মোট ৫৪৬ কোটি ডলার ক্রয় করেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

অর্থনীতিবিদরা মনে করছেন, রেমিট্যান্স প্রবাহ অব্যাহত থাকলে এবং রপ্তানি আয় স্থিতিশীল থাকলে রিজার্ভের ওপর ইতিবাচক প্রভাব বজায় থাকবে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

রিজার্ভ ছাড়াল৩৫ বিলিয়ন ডলার

প্রকাশের সময়ঃ ১২:২৬:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬