ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

শিক্ষার্থী, প্রতিবন্ধী ও প্রবীণদের ট্রেন-মেট্রোরেলে ২৫% ভাড়া ছাড়

শিক্ষার্থী, প্রতিবন্ধী ও বয়স্করা ট্রেন ও মেট্রোরেলে ২৫ শতাংশ ছাড় পাবে। ছবি: সংগৃহীত

শিক্ষার্থী, শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি ও ৬৫ বছর বা তার বেশি বয়সী নাগরিকরা দূরপাল্লার ট্রেন ও মেট্রোরেলে ২৫ শতাংশ ভাড়া ছাড় পাবেন বলে জানিয়েছেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম।

মঙ্গলবার (৩ মার্চ) সচিবালয়ে রেল পরিবহন ব্যবস্থাপনা উন্নয়ন নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

রেলমন্ত্রী বলেন, আসন্ন ঈদুল ফিতরের আগেই এই সুবিধা চালুর চেষ্টা করা হচ্ছে, তবে সময় স্বল্পতার কারণে তা বাস্তবায়নের সম্ভাবনা কম। ঈদুল আযহার আগেই এটি কার্যকর করার লক্ষ্য রয়েছে।

তিনি জানান, ছাড় পেতে শিক্ষার্থীদের বৈধ শিক্ষাপ্রতিষ্ঠানের আইডি কার্ড, প্রবীণদের জাতীয় পরিচয়পত্র এবং প্রতিবন্ধীদের সংশ্লিষ্ট মন্ত্রণালয় প্রদত্ত ডিজেবলিটি কার্ড প্রদর্শন করতে হবে।

রেল খাতের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকার রেলের সার্বিক আধুনিকায়নে আন্তরিক। সেবার মান বৃদ্ধি, যাতায়াতের সময় কমানো এবং যাত্রীবান্ধব ব্যবস্থা গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যমান কয়েকটি প্রকল্প দ্রুত বাস্তবায়নের মাধ্যমে স্বল্প সময়ে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও জানান, নতুন কিছু উন্নয়ন প্রকল্প গ্রহণের প্রক্রিয়া চলছে। সেগুলো বাস্তবায়িত হলে রেল সেবা আরও শক্তিশালী, আধুনিক ও জনবান্ধব হবে।

আসন্ন ঈদ উপলক্ষে রেলের প্রস্তুতির বিষয়ে মন্ত্রী বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ৮৫ থেকে ৮৬টি লোকোমোটিভ ইঞ্জিন ব্যবহারের পরিকল্পনা রয়েছে। এ পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হলে শিডিউল বিপর্যয়ের আশঙ্কা কমবে এবং যাত্রীসেবা স্বাভাবিক রাখা যাবে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

শিক্ষার্থী, প্রতিবন্ধী ও প্রবীণদের ট্রেন-মেট্রোরেলে ২৫% ভাড়া ছাড়

প্রকাশের সময়ঃ ১১:৪৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬