ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু পারিবারিক কলহের জেরে নাটোরে বৃদ্ধ স্বামী খুন, স্ত্রী আটক

অফিসে দেরি করলে শাস্তি, কঠোর বার্তা অধিদপ্তরের

ছাইল ছবি।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের যথাসময়ে অফিসে উপস্থিতি ও নির্ধারিত সময়ে প্রস্থান নিশ্চিত করতে আবারও কঠোর নির্দেশনা জারি করা হয়েছে। পূর্বে সতর্কবার্তা দেওয়া হলেও অনেকে তা মানছেন না—এমন পর্যবেক্ষণের পর এবার আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে অধিদপ্তর।

মঙ্গলবার (৩ মার্চ) অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিটি দেশের সব অঞ্চলের প্রাথমিক শিক্ষা পরিচালকদের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, অফিস সময়সূচি মেনে চলার বিষয়ে আগেই নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু অধিদপ্তরে স্থাপিত সিসিটিভি ক্যামেরার ভিডিও পর্যালোচনায় দেখা গেছে, অনেক কর্মকর্তা ও কর্মচারী নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত হচ্ছেন না।

এ প্রেক্ষাপটে পুনরায় নির্দেশ দেওয়া হয়েছে—যথাযথ কারণ বা অনুমোদন ছাড়া দেরিতে অফিসে আসা কিংবা নির্ধারিত সময়ের আগে কর্মস্থল ত্যাগ করলে তা শৃঙ্খলাভঙ্গ হিসেবে গণ্য হবে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এছাড়া প্রতিটি লাইন ডিভিশনের পরিচালকদের ওপর দায়িত্ব দেওয়া হয়েছে, তারা যেন নিজ নিজ অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ও সময়ানুবর্তিতা নিশ্চিত করেন।

অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রশাসনিক কার্যক্রমে শৃঙ্খলা বজায় রাখা এবং সেবার মান উন্নয়নের লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি

অফিসে দেরি করলে শাস্তি, কঠোর বার্তা অধিদপ্তরের

প্রকাশের সময়ঃ ১২:১২:২০ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬