ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে আজ থেকে সব বিশ্ববিদ্যালয় বন্ধ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে দেশের সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঈদুল ফিতরের ছুটি এগিয়ে এনে আগামী সোমবার (৯ মার্চ) থেকে বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ থাকবে।

রোববার (৮ মার্চ) শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক নির্দেশনায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি সংকট মোকাবিলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা জরুরি হয়ে পড়েছে। এ কারণে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা বাস্তবায়ন এবং পবিত্র রমজান উপলক্ষে আগামী ৯ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক ক্যালেন্ডারে উল্লেখিত ঈদুল ফিতরের ছুটি পর্যন্ত সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ রাখতে হবে।

এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে বিভিন্ন নির্দেশনা মেনে চলার কথাও বলা হয়েছে।

সরকারি নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতির ব্যবহার কমাতে হবে এবং জানালা-দরজা খোলা রেখে আলো-বাতাস ব্যবহার করতে হবে। একই সঙ্গে প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এসি ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার থেকে বিরত থাকতে বলা হয়েছে।

এসি ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগের সময় বাতি, ফ্যান, এসিসহ সব ধরনের বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ রাখতে হবে। করিডোর, সিঁড়ি ও ওয়াশরুমে অপ্রয়োজনীয় আলো ব্যবহার বন্ধ রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।

এছাড়া অফিস সময় শেষ হওয়ার পর লাইট, ফ্যান, কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার ও এসিসহ সব বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ নিশ্চিত করতে হবে। অপ্রয়োজনীয় আলোকসজ্জা পরিহার এবং বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহারের ওপরও জোর দেওয়া হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, সরকারি গাড়ির ব্যবহার সীমিত রাখতে হবে এবং জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে সংশ্লিষ্টদের সচেতন থাকতে হবে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে আজ থেকে সব বিশ্ববিদ্যালয় বন্ধ

প্রকাশের সময়ঃ ০২:১০:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬