ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়
ইংরেজি মাধ্যম স্কুলেও ক্লাস বন্ধ

রমজান ও ঈদের ছুটিতে বন্ধের নির্দেশ সব কোচিং সেন্টার

ফাইল ছবি।

পবিত্র রমজান মাসে শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তির অভিযোগের পরিপ্রেক্ষিতে রোজা ও ঈদের ছুটির পুরো সময় দেশের সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে বিদেশি কারিকুলামে পরিচালিত ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকেও নিয়মিত শ্রেণি কার্যক্রম বন্ধ রাখতে বলা হয়েছে।

রোববার (৮ মার্চ) দুপুরে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ইংলিশ মিডিয়াম স্কুলের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান। পরে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রমজান উপলক্ষে দেশের সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আগেই ছুটি ঘোষণা করা হলেও অনেক স্থানে কোচিং সেন্টার চালু ছিল। এমনকি কিছু ক্ষেত্রে স্কুল-কলেজের শিক্ষকরা আলাদাভাবে ব্যাচ করে শিক্ষার্থীদের পড়াচ্ছেন—এমন অভিযোগও পাওয়া যায়। এছাড়া বেশ কয়েকটি ইংলিশ মিডিয়াম স্কুলেও নিয়মিত ক্লাস চলছিল।

এসব কারণে রোজার সময় শিক্ষার্থী ও অভিভাবকদের নানা ধরনের ভোগান্তির মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে অভিভাবকদের উদ্বেগের পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রী ইংলিশ মিডিয়াম স্কুলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন।

বৈঠকে অভিভাবকদের পক্ষ থেকে জানানো হয়, রমজান মাসে স্কুল খোলা থাকায় অনেক পরিবারকে প্রতিদিন সন্তানদের নিয়ে বাইরে যেতে হচ্ছে, যা তাদের জন্য কষ্টকর হয়ে উঠছে।

এ সময় ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর প্রতিনিধিরা জানান, ঈদের আগে অনেক প্রতিষ্ঠানে পূর্বনির্ধারিত পরীক্ষার সময়সূচি রয়েছে। এ বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, পূর্বঘোষিত পরীক্ষাগুলো নির্ধারিত সময়সূচি অনুযায়ী নেওয়া যাবে। তবে সোমবার (৯ মার্চ) থেকে এসব প্রতিষ্ঠানে নিয়মিত শ্রেণি কার্যক্রম বন্ধ রাখতে হবে।

একই সঙ্গে কোচিং সেন্টারগুলো চালু থাকার বিষয়টি জানার পর শিক্ষামন্ত্রী রোজা ও ঈদের ছুটির পুরো সময় দেশের সব ধরনের বাংলা ও ইংলিশ মিডিয়াম কোচিং সেন্টারের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

বৈঠকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

ইংরেজি মাধ্যম স্কুলেও ক্লাস বন্ধ

রমজান ও ঈদের ছুটিতে বন্ধের নির্দেশ সব কোচিং সেন্টার

প্রকাশের সময়ঃ ০১:৫৬:২২ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬