ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

এসি ব্যবস্থাপনা শিখতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন গণপূর্তের ৮ কর্মকর্তা

সংগৃহীত ছবি।

কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ (সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং) ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ নিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন গণপূর্ত অধিদপ্তরের আটজন শীর্ষ কর্মকর্তা। আগামী ১৫ মার্চ তাদের যুক্তরাষ্ট্র সফরের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

জানা গেছে, ২০১৯ সালে দেশের আটটি বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ ক্যানসার, কিডনি ও হৃদরোগ চিকিৎসা কেন্দ্র স্থাপনের একটি প্রকল্প গ্রহণ করে সরকার। সেই প্রকল্পের অংশ হিসেবে হাসপাতালগুলোতে স্থাপিত ‘হিটিং, ভেন্টিলেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং (এইচভিএসি)’ সিস্টেমের নিরাপত্তা, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এ প্রশিক্ষণে অংশ নিতেই কর্মকর্তাদের যুক্তরাষ্ট্রে পাঠানো হচ্ছে।

সফরে অংশ নেওয়া কর্মকর্তারা হলেন—গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ই/এম) আশরাফুল হক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সিভিল) কাজী মো. ফিরোজ হোসেন, প্রকল্প পরিচালক ড. মো. তৌফিক হাসান ফিরোজ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. মো. আশরাফুল ইসলাম, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব মো. নাজমুল আলম, নির্বাহী প্রকৌশলী রাজু আহমেদ, নির্বাহী স্থপতি সিদ্দিকা নাসরিন সুলতানা এবং উপবিভাগীয় প্রকৌশলী রিসালাত বারি।

গণপূর্ত অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রশিক্ষণ কর্মসূচির জন্য প্রথমে ৮ থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সফরের অনুমোদন দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত সময়ে সফরটি অনুষ্ঠিত হয়নি। পরে ২৫ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত নতুন সময় নির্ধারণ করা হলেও সেটিও বাস্তবায়ন করা সম্ভব হয়নি। সর্বশেষ ৪ মার্চ মন্ত্রণালয় থেকে আবার অনুমোদন দিয়ে ১৫ থেকে ১৯ মার্চ পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণে অংশ নেওয়ার সময় নির্ধারণ করা হয়েছে।

এই সফরের ব্যয় বহন করবে যুক্তরাষ্ট্রভিত্তিক সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম প্রস্তুতকারী প্রতিষ্ঠান ডানহাম-বুশ।

এ বিষয়ে গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রাজু আহমেদ বলেন, হাসপাতাল নির্মাণের পর সেখানে স্থাপিত এইচভিএসি সিস্টেম পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব সংশ্লিষ্ট প্রকৌশলীদের ওপরই থাকবে। তাই এই প্রযুক্তি ও ব্যবস্থাপনা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্যই এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরীও এই প্রশিক্ষণকে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন। তার মতে, বিদেশে উন্নত প্রযুক্তি ও ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা পাওয়া গেলে ভবিষ্যতে দেশের বিভিন্ন প্রকল্পে তা কাজে লাগানো সম্ভব হবে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

এসি ব্যবস্থাপনা শিখতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন গণপূর্তের ৮ কর্মকর্তা

প্রকাশের সময়ঃ ০১:৩০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬