ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু পারিবারিক কলহের জেরে নাটোরে বৃদ্ধ স্বামী খুন, স্ত্রী আটক

আ.লীগ বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল-সংসদে রাষ্ট্রপতি

বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

আওয়ামী লীগ সরকারের সময়ে বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এ মন্তব্য করেন।

রাষ্ট্রপতি বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটেছে। তিনি জুলাই গণঅভ্যুত্থান ও সে সময়ের শহীদদের স্মরণ করে অন্তর্বর্তী সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন।

ভাষণে রাষ্ট্রপতি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রমের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, সরকার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করেছে, যা সামাজিক নিরাপত্তা এবং নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন রাষ্ট্রপতি। তিনি মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভসহ অর্থনীতির বিভিন্ন সূচকের কথা তুলে ধরেন এবং কৃষি ও অর্থনৈতিক খাতে সরকার আরও জনকল্যাণমুখী পদক্ষেপ নেবে বলে আশা প্রকাশ করেন।

এ সময় রাষ্ট্রপতি মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন এবং এর সম্ভাব্য বৈশ্বিক প্রভাবের কথাও উল্লেখ করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদের এই অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণে দেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট, গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে গঠিত অন্তর্বর্তী সরকারের কার্যক্রম এবং বর্তমান সরকারের বিভিন্ন পরিকল্পনা ও অগ্রাধিকারের বিষয় তুলে ধরা হয়।

জনপ্রিয় সংবাদ

হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি

আ.লীগ বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল-সংসদে রাষ্ট্রপতি

প্রকাশের সময়ঃ ০১:২৯:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬