ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়
মধ্যপ্রাচ্যের আকাশসীমা সংকট

শাহজালাল বিমানবন্দরে ১৩ দিনে বাতিল ৪২৩ ফ্লাইট

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর।সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনাকে ঘিরে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির প্রভাব পড়েছে আন্তর্জাতিক বিমান চলাচলেও। এর জেরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত ১৩ দিনে মোট ৪২৩টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে বৃহস্পতিবার (১২ মার্চ) পর্যন্ত বিভিন্ন এয়ারলাইন্স তাদের নির্ধারিত এসব ফ্লাইট বাতিল করেছে।

মধ্যপ্রাচ্যের চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করায় বাংলাদেশ থেকে এসব গন্তব্যে যাওয়া এবং সেখান থেকে আসা অনেক ফ্লাইট স্থগিত করতে বাধ্য হয়েছে সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলো।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি ২৩টি ফ্লাইট বাতিল করা হয়। পরদিন ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি, ৯ মার্চ ৩৩টি, ১০ মার্চ ৩২টি এবং ১১ মার্চ ২৭টি ফ্লাইট বাতিল করা হয়।

এছাড়া ১২ মার্চ রাত ১২টার পর আরও ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে কুয়েত এয়ারওয়েজের ৪টি, এয়ার অ্যারাবিয়ার ৪টি, গালফ এয়ারের ২টি, কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটস এয়ারলাইন্সের ৪টি, জাজিরা এয়ারওয়েজের ৪টি, ফ্লাইদুবাইয়ের ২টি এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের ৪টি ফ্লাইট রয়েছে।

বিমানবন্দর সংশ্লিষ্টরা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের আকাশসীমায় নিরাপত্তা পরিস্থিতির ওপর ভিত্তি করেই ফ্লাইট পরিচালনা বা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ধাপে ধাপে ফ্লাইট চলাচল স্বাভাবিক করা হবে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

মধ্যপ্রাচ্যের আকাশসীমা সংকট

শাহজালাল বিমানবন্দরে ১৩ দিনে বাতিল ৪২৩ ফ্লাইট

প্রকাশের সময়ঃ ০৬:০৭:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬