ঢাকা ০৭:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

সংসদে অধিবেশন চলাকালেই হাসনাতের ৩ শব্দের পোস্ট, মুহূর্তেই ভাইরাল

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণকে ঘিরে বিরোধী দলের তীব্র প্রতিবাদ ও হট্টগোলের ঘটনা ঘটেছে। এক পর্যায়ে প্রতিবাদ জানিয়ে অধিবেশন থেকে ওয়াকআউট করেন বিরোধী দলের সংসদ সদস্যরা।

বৃহস্পতিবার সংসদ অধিবেশনে স্পিকার রাষ্ট্রপতিকে ভাষণ দেওয়ার আমন্ত্রণ জানালে বিরোধী দলের সদস্যরা নিজেদের আসন থেকে দাঁড়িয়ে প্রতিবাদ জানান। এ সময় তাদের হাতে ‘জুলাইয়ে গাদ্দার’ লেখা লিফলেট দেখা যায়। পরিস্থিতি শান্ত রাখতে স্পিকার সদস্যদের আসনে বসার আহ্বান জানালেও সংসদ কক্ষে উত্তেজনা বাড়তে থাকে।

রাষ্ট্রপতি ভাষণ শুরু করলে বিরোধী দলের কয়েকজন সংসদ সদস্য স্লোগান দিতে থাকেন। এ সময় ‘গেট আউট চুপ্পু’ স্লোগানও শোনা যায়। পরে প্রতিবাদ জানিয়ে বিরোধী দলের এমপিরা অধিবেশন কক্ষ ত্যাগ করেন।

এদিকে সংসদ থেকে বেরিয়ে যাওয়ার পর এনসিপির মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিন শব্দের একটি সংক্ষিপ্ত পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, “Get out Chuppu.” পোস্টটি দেওয়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং দ্রুত ভাইরাল হয়ে পড়ে।

রাষ্ট্রপতির ভাষণ ঘিরে সংসদে সৃষ্ট এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

সংসদে অধিবেশন চলাকালেই হাসনাতের ৩ শব্দের পোস্ট, মুহূর্তেই ভাইরাল

প্রকাশের সময়ঃ ০১:৩৯:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬