ঢাকা ০৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

কাতারে আটকে পড়া ৪৩০ বাংলাদেশি দেশে ফিরলেন

সংগৃহীত ছবি।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে কাতারে আটকে পড়া ৪৩০ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। তাদের বহনকারী কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইট শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দেশে ফেরা যাত্রীদের মধ্যে ট্রানজিটে আটকে পড়া সাধারণ যাত্রীদের পাশাপাশি বাংলাদেশ দূতাবাসের কিছু কর্মকর্তাও ছিলেন।

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার কারণে একাধিক ফ্লাইট বাতিল হওয়ায় অনেক বাংলাদেশি কাতারে আটকে পড়েছিলেন এবং নির্ধারিত সময়ে দেশে ফিরতে পারেননি। পরবর্তীতে বাংলাদেশ সরকার কাতার সরকারের সঙ্গে সমন্বয় করে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করে তাদের নিরাপদে দেশে ফেরার সুযোগ করে দেয়।

এর আগে গত ১১ মার্চ বাংলাদেশ দূতাবাস এক জরুরি বার্তায় জানায়, যুদ্ধ পরিস্থিতির কারণে ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশিদের যাতায়াত সহজ করতে কাতার সরকার ও কাতার এয়ারওয়েজের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, দেশে ফিরতে ইচ্ছুক যাত্রীদের মধ্যে পরিবার, নারী, শিশু এবং বয়স্কদের এই বিশেষ ফ্লাইটে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এছাড়া আটকে পড়া বাংলাদেশিদের তথ্য সংগ্রহের জন্য দূতাবাসের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে একটি গুগল ফর্মের লিংক প্রকাশ করা হয় এবং দ্রুত সেই ফর্ম পূরণ করে তথ্য জমা দিতে অনুরোধ করা হয়।

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রবাসী বাংলাদেশিদের সহায়তায় দূতাবাস প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত রাখবে বলেও জানানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

কাতারে আটকে পড়া ৪৩০ বাংলাদেশি দেশে ফিরলেন

প্রকাশের সময়ঃ ০১:২৪:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬