ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন

সার্জারির আগে ছেলের সঙ্গে কথা বলেন মির্জা আব্বাস

বাবার জন্য দোয়া চাইলেন ছেলে ইয়াসির আব্বাস।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অস্ত্রোপচারের আগে ছেলের সঙ্গে কথা বলেছেন এবং দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন। বিষয়টি জানিয়েছেন তার ছেলে ইয়াসির আব্বাস।

শুক্রবার (১৩ মার্চ) এক প্রতিক্রিয়ায় ইয়াসির আব্বাস বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন স্থানে তার বাবার শারীরিক অবস্থা নিয়ে নানা ধরনের কথা ছড়ালেও বাস্তবে পরিস্থিতি তেমন গুরুতর নয়। তিনি জানান, বয়স ও অতিরিক্ত কাজের চাপের পাশাপাশি রোজা রাখার কারণে কিছুটা শারীরিক চাপ তৈরি হয়েছিল।

ইয়াসির আব্বাস বলেন, আল্লাহর রহমত এবং সবার দোয়ার ফলে তার বাবা এখন আগের তুলনায় ভালো আছেন। তিনি দেশবাসীর কাছে মির্জা আব্বাসের সুস্থতার জন্য দোয়া করার অনুরোধও জানান।

তিনি আরও বলেন, অস্ত্রোপচারের আগে মির্জা আব্বাস তার সঙ্গে কথা বলেন এবং তখনও দেশের মানুষের কাছে দোয়া চাওয়ার কথা উল্লেখ করেন।

ঘটনার বর্ণনা দিয়ে ইয়াসির আব্বাস জানান, মাগরিবের সময় তারা রোজা ভেঙে নামাজ পড়তে যান। নামাজের দ্বিতীয় রাকাতে হঠাৎ মির্জা আব্বাস তীব্র মাথাব্যথা অনুভব করেন। তখনই নামাজ থামিয়ে পরিবারের সদস্যরা তাকে সহায়তা করেন এবং দ্রুত হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেন।

প্রথমে হাসপাতালে যেতে অনাগ্রহ দেখালেও তীব্র মাথাব্যথার কারণে পরে তাকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন

সার্জারির আগে ছেলের সঙ্গে কথা বলেন মির্জা আব্বাস

প্রকাশের সময়ঃ ০১:৪৪:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬