ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

আজ থেকে ঈদের ছুটি শুরু,২৪ মার্চ খুলবে অফিস-আদালত

সংগৃহীত ছীব।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশে টানা সাত দিনের সরকারি ছুটি শুরু হচ্ছে আজ মঙ্গলবার (১৭ মার্চ) থেকে। সোমবার (১৬ মার্চ) ছিল সরকারি অফিস-আদালতের শেষ কর্মদিবস।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ অথবা ২১ মার্চ দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

স্বাভাবিক নিয়ম অনুযায়ী মঙ্গলবার পবিত্র শবেকদর উপলক্ষে সরকারি ছুটি রয়েছে। এর পর ঈদ উপলক্ষে ১৯ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি নির্ধারিত আছে।

এর মধ্যে ১৮ মার্চ বুধবার অফিস খোলা থাকার কথা থাকলেও মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী ওই দিনও ছুটি ঘোষণা করা হয়। পরে ৮ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয় নির্বাহী আদেশ জারি করে ১৮ মার্চকে সরকারি ছুটি হিসেবে ঘোষণা দেয়।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ঈদের দিন (সম্ভাব্য ২১ মার্চ) সাধারণ ছুটি থাকবে। পাশাপাশি ঈদের আগে ১৯ ও ২০ মার্চ এবং ঈদের পরে ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে অতিরিক্ত ছুটি নির্ধারণ করা হয়েছে।

ফলে শবেকদর ও ঈদের ছুটি মিলিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত মোট সাত দিনের টানা ছুটি পাচ্ছেন।

ছুটি শেষে আগামী ২৪ মার্চ থেকে সরকারি অফিস-আদালত, ব্যাংক-বীমা প্রতিষ্ঠানসহ সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম আবার শুরু হবে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

আজ থেকে ঈদের ছুটি শুরু,২৪ মার্চ খুলবে অফিস-আদালত

প্রকাশের সময়ঃ ০২:৫৮:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬