ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
র‍্যাবের অভিযানে ভারতীয় কসমেটিকস জব্দ-দুই চরাকারবারি আটক প্রাইভেট হাসপাতালে সরকারি চিকিৎসক, ভাইরাল দৌড়ের ভিডিও প্রান্তিক ও আদিবাসী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল-শিক্ষাবৃত্তি বিতরণ পদ্মা নদী বাঁচাতে রাজশাহীতে অনুষ্ঠিত হলো ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন খুলনায় দুর্বৃত্তের গুলিতে আহত স্কুলছাত্রী গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী

কৃষি ঋণ মওকুফে ১২ হাজার কোটি টাকার ভর্তুকি: হুইপ দুলু

নাটোরের এন.এস সরকারি কলেজ মাঠে জেলা বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, কৃষকদের স্বস্তি দিতে সরকার ইতোমধ্যে ঋণ মওকুফ কার্যক্রমে ১২ হাজার কোটি টাকার ভর্তুকি দিয়েছে। তিনি বলেন, নির্বাচনের পর সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে এবং কৃষি খাতকে অগ্রাধিকার দিয়ে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।

মঙ্গলবার সন্ধ্যায় নাটোরের এন.এস সরকারি কলেজ মাঠে জেলা বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ দুলু বলেন, পর্যায়ক্রমে দেশের সব কৃষকের জন্য কৃষি কার্ড চালু করা হবে। এর মাধ্যমে কৃষকরা বীজ, সার ও কীটনাশকসহ প্রয়োজনীয় উপকরণ সহজে পাবে এবং সুদমুক্ত ঋণ সুবিধা গ্রহণ করতে পারবে।

তিনি আরও বলেন, জনগণের দেওয়া আস্থার প্রতিদান দিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। নির্বাচনী ইশতেহারে ঘোষিত প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

নাটোরের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, জেলায় বেকারত্ব কমাতে কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি গ্যাস সংযোগ সম্প্রসারণের বিষয়েও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে এবং দ্রুত এ বিষয়ে কাজ শুরু হবে বলে আশা প্রকাশ করেন।

জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন নাটোর-৩ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনু, নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ, জেলা জামায়াতে ইসলামীর আমীর ড. মীর নুরুল ইসলাম এবং সেক্রেটারি সাদেকুর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

জনপ্রিয় সংবাদ

র‍্যাবের অভিযানে ভারতীয় কসমেটিকস জব্দ-দুই চরাকারবারি আটক

কৃষি ঋণ মওকুফে ১২ হাজার কোটি টাকার ভর্তুকি: হুইপ দুলু

প্রকাশের সময়ঃ ০১:১০:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬