ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

বৈরী আবহাওয়ায় ঢাকার ৫ ফ্লাইট চট্টগ্রামে অবতরণ

আবহাওয়া অনুকূলে না থাকায় ঢাকার আকাশপথে অবতরণ ঝুঁকিপূর্ণ হয়ে পড়লে এসব ফ্লাইট বিকল্প হিসেবে চট্টগ্রামে অবতরণ করে।

বৈরী আবহাওয়ার কারণে রাজধানীর আকাশপথে অবতরণ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় ঢাকাগামী পাঁচটি ফ্লাইট বিকল্প হিসেবে চট্টগ্রামে অবতরণ করেছে। এর মধ্যে দুটি আন্তর্জাতিক এবং তিনটি অভ্যন্তরীণ ফ্লাইট রয়েছে।

বুধবার (১৮ মার্চ) দিবাগত রাতে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানায়, প্রতিকূল আবহাওয়ার কারণে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ নিরাপদে অবতরণ সম্ভব না হওয়ায় এসব ফ্লাইট চট্টগ্রামে নামানো হয়।

ঢাকার পরিবর্তে চট্টগ্রামে অবতরণ করা ফ্লাইটগুলোর মধ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্স-এর কক্সবাজার-ঢাকা, সিঙ্গাপুর-ঢাকা ও মালে-ঢাকা রুটের তিনটি ফ্লাইট রয়েছে। এছাড়া নভোএয়ার-এর সৈয়দপুর-ঢাকা রুটের একটি ফ্লাইটও সেখানে অবতরণ করে।

অন্যদিকে এয়ার অ্যাস্ট্রা-র চট্টগ্রাম-ঢাকা রুটের একটি ফ্লাইট উড্ডয়নের পর বৈরী আবহাওয়ার কারণে পুনরায় চট্টগ্রাম বিমানবন্দরে ফিরে আসে।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম খলিল জানান, যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে সংশ্লিষ্ট ফ্লাইটগুলো পুনরায় গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাবে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

বৈরী আবহাওয়ায় ঢাকার ৫ ফ্লাইট চট্টগ্রামে অবতরণ

প্রকাশের সময়ঃ ০৪:০৮:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬