ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

আজ পবিত্র ঈদুল ফিতর, সারাদেশে উদযাপন শুরু

নতুন চাঁদ

আজ শনিবার (২১ মার্চ) দেশে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, যা ৩০ দিন রোজা রাখার পর ঈদ উদযাপনের সূচক।

শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে কক্সবাজারে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে বলে প্রশাসন জানিয়েছে। এক মাসের রোজা, ইবাদত ও আত্মশুদ্ধির পর মুসলমানরা শাওয়াল মাসের প্রথম দিন ঈদুল ফিতর উদযাপন করেন। এটি মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় (বাদ মাগরিব) বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর জানানো হয়, বাংলাদেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে রমজান মাসের ৩০ দিন পূর্ণ হওয়ায় আগামী শনিবার দেশে ঈদ উদযাপিত হবে।

জাতীয় চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, হিজরি ১৪৪৭ সালের শাওয়াল মাসের চাঁদ বাংলাদেশে দেখা যায়নি।

এদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্য এবং বিশ্বের অনেক দেশে ইতিমধ্যেই ঈদ উদযাপিত হয়েছে। আফগানিস্তান, মালি ও নাইজারে বৃহস্পতিবার পবিত্র ঈদ উদযাপন করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

আজ পবিত্র ঈদুল ফিতর, সারাদেশে উদযাপন শুরু

প্রকাশের সময়ঃ ০২:৫৮:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬