ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ড. মুহাম্মদ ইউনূস

সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ও সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (২০ মার্চ) এক শুভেচ্ছা বার্তায় তিনি এ অভিনন্দন জানান।

বার্তায় তিনি বলেন, মাসব্যাপী সিয়াম সাধনার পর বিশ্বজুড়ে মুসলমানরা ঈদুল ফিতর উদযাপন করছেন, যা আনন্দ, সংযম ও আত্মশুদ্ধির এক মহিমান্বিত উপলক্ষ। তবে এই আনন্দের মধ্যেও বিশ্বের বিভিন্ন অঞ্চলের সংঘাত-সহিংসতায় ক্ষতিগ্রস্ত মানুষের কথা গভীরভাবে স্মরণ করছেন তিনি।

ড. ইউনূস উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চলমান অস্থিরতা ও সংঘাতে বহু মানুষ প্রাণ হারাচ্ছেন এবং অসংখ্য মানুষ বাস্তুচ্যুত হচ্ছেন। তিনি বলেন, শান্তিপূর্ণ সমাধানের সুযোগ থাকা সত্ত্বেও সহিংসতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে এবং এর প্রভাব বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে পড়ছে।

তিনি দীর্ঘদিন ধরে চলমান বৈশ্বিক সংঘাতের অবসানের আহ্বান জানিয়ে সংশ্লিষ্ট দেশগুলোর জনগণের প্রতি শান্তিপূর্ণ সহাবস্থানের পথ খুঁজে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশের প্রসঙ্গ টেনে ড. ইউনূস বলেন, বিদেশে কর্মরত বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে দেশের অনেক পরিবার উদ্বেগে রয়েছে। সাম্প্রতিক সহিংসতায় নিহত বাংলাদেশিদের প্রতিও গভীর শোক ও সমবেদনা জানান তিনি।

বিশ্ব পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় বৈশ্বিক অর্থনীতি চাপে পড়েছে। এর প্রভাবে মূল্যস্ফীতি বেড়ে গিয়ে দরিদ্র জনগোষ্ঠীর জীবনযাপন কঠিন হয়ে উঠছে এবং খাদ্য ও জ্বালানি বাজারে অস্থিরতা সৃষ্টি হচ্ছে।

বার্তার শেষাংশে তিনি আশা প্রকাশ করেন, ঈদের এই পবিত্র সময়ে বিশ্বজুড়ে শান্তি, স্থিতিশীলতা ও সহমর্মিতার পরিবেশ প্রতিষ্ঠিত হবে এবং সহিংসতার চক্র থেকে মানবজাতি মুক্তি পাবে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ড. মুহাম্মদ ইউনূস

প্রকাশের সময়ঃ ০২:৪৩:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬