ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
শিবগঞ্জে মিনি ট্রাকসহ চালক আটক, প্রায় ৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ্ধার নলডাঙ্গায় সাংবাদিক হেনস্তা- যুবদল নেতাসহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগে মহাসড়ক অবরোধ, ক্লিনিকে ভাঙচুর চাঁপাইনবাবগঞ্জে তাজেমা বেগমের সম্পত্তি ঘিরে ‘দালাল সিন্ডিকেট’ সক্রিয় হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬”

বিয়ের গহনা বহনে পুলিশের নিরাপত্তা সহায়তা মিলবে: ডিবি প্রধান

রোববার (২২ মার্চ) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ঈদের পর বিয়ের মৌসুমকে সামনে রেখে গহনা পরিবহনে প্রয়োজন হলে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম।

রোববার (২২ মার্চ) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, কেউ যদি হোটেল বা কমিউনিটি সেন্টার থেকে বাসা পর্যন্ত স্বর্ণালংকার নেওয়ার সময় নিরাপত্তা ঝুঁকি মনে করেন, তাহলে নিকটস্থ থানায় যোগাযোগ করলে পুলিশ প্রয়োজনীয় সহায়তা দেবে।

তিনি আরও জানান, ঈদের ছুটিতে অনেকেই বাড়িতে না থাকায় মূল্যবান জিনিসপত্রের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। এ বিষয়ে আগে থেকেই জনগণকে থানায় স্বর্ণালংকার বা মূল্যবান সামগ্রী রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া ব্যাংকের ভল্ট ব্যবহারের কথাও উল্লেখ করেন তিনি।

ঈদের সময় ফাঁকা রাজধানীর নিরাপত্তা প্রসঙ্গে ডিবি প্রধান বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে। কিছু সদস্য ছুটিতে থাকলেও সার্বিক নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় জনবল মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।

তিনি জানান, বর্তমানে দিনে প্রায় ৮০টি এবং রাতে ৪০টি টিম টহলে নিয়োজিত রয়েছে। এছাড়া জরুরি পরিস্থিতির জন্য অতিরিক্ত টিম স্ট্যান্ডবাই রাখা হয়েছে।

ডিবি প্রধান বলেন, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে এবং কেউ সহায়তা চাইলে তাৎক্ষণিকভাবে সাড়া দেওয়া হবে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

শিবগঞ্জে মিনি ট্রাকসহ চালক আটক, প্রায় ৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ্ধার

বিয়ের গহনা বহনে পুলিশের নিরাপত্তা সহায়তা মিলবে: ডিবি প্রধান

প্রকাশের সময়ঃ ০৬:১৭:২৫ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬