ঢাকা ১১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
জামালপুরে চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন রাজপথ থেকে বঙ্গভবনে, ২৫৫ ভোটে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল পাগলা নদীতে গোসলে নেমে ডুবে গেল এইচএসসি পরীক্ষার্থী শামিমের প্রাণ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট নিয়ে সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় ১৭ বছর ধরে নিজের চুল নিজেই কাটেন বেরোবির মুজাহিদুল নোবিপ্রবির শিক্ষা প্রশাসন বিভাগে ফুটবল দিয়ে শুরু খেলাধুলা ও সাংস্কৃতিক সপ্তাহ পদোন্নতির পর ১১২ উপসচিবকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন কলকাতা ও লন্ডনের ঘটনায় ১০ বাংলাদেশির প্রাণহানিতে- জামায়াতের শোক বাস কাউন্টারে যাত্রী ওঠানো নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ-আহত অন্তত ১০ বিদায়ী বক্তব্যে আবেগঘন মির্জা ফখরুল, দলীয় এমপিদের কাছে চাইলেন দোয়া ও সমর্থন

তেল না পেয়ে পাম্পে হামলা: যুবদল নেতা গ্রেপ্তার

গ্রেপ্তার সুমন পাইক। সংগৃহীত ছবি

বাগেরহাট শহরের একটি ফিলিং স্টেশনে জ্বালানি তেল না পেয়ে কর্মচারীদের ওপর হামলার ঘটনায় এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তি সুমন পাইক (৪০), যিনি বাগেরহাট পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে পরিচিত। রোববার রাতে সদর থানার পাশের শহীদ মিনার এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে সোমবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

ঘটনার সূত্রপাত গত ২০ মার্চ সন্ধ্যায়। ওইদিন বাগেরহাট শহরের খানজাহান আলী ফিলিং স্টেশনে সুমন পাইক ও তার অনুসারীরা মোটরসাইকেলে তেল নিতে যান। দেশে চলমান জ্বালানি সংকটের কারণে নির্ধারিত নিয়ম অনুযায়ী তেল সরবরাহ করা হচ্ছিল। অভিযোগ রয়েছে, নির্ধারিত পরিমাণের বেশি তেল নিতে চাইলে পাম্পের কর্মচারীদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়।

একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সুমন ও তার সঙ্গে থাকা ব্যক্তিরা দুই কর্মচারীকে মারধর করেন এবং তাদের কাছে থাকা নগদ অর্থ ছিনিয়ে নেন। এতে দুই কর্মচারী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পর ফিলিং স্টেশন কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য তেল সরবরাহ বন্ধ করে দেয়। এ বিষয়ে স্টেশনের মালিক মর্শিদকুলি খান বাদী হয়ে সুমন পাইকসহ চারজনের নাম উল্লেখ এবং আরও অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে সদর মডেল থানায় মামলা দায়ের করেন।

পুলিশ জানিয়েছে, মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে সুমন পাইককে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

এদিকে পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত পাম্পটি পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন

তেল না পেয়ে পাম্পে হামলা: যুবদল নেতা গ্রেপ্তার

প্রকাশের সময়ঃ ০২:০৮:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬