ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়
দ্রুত নির্বাচনের আশ্বাস

উপজেলা-পৌরসভায় প্রশাসক নিয়োগের বিষয়ে যা বললেন-প্রতিমন্ত্রী শাহে আলম

আজ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে একটি ব্রিজের অ্যাপ্রোচ সড়ক নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, উপজেলা ও পৌরসভায় নতুন করে প্রশাসক নিয়োগ দেওয়ার কোনো সিদ্ধান্ত এখনো নেয়া হয়নি। বিদ্যমান যেসব স্থানে প্রশাসক দায়িত্ব পালন করছেন, সেগুলোতেও দ্রুত নির্বাচন আয়োজনের মাধ্যমে জনপ্রতিনিধিদের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে।

বুধবার (২৫ মার্চ) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে একটি ব্রিজের অ্যাপ্রোচ সড়ক নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, “সরকার ও মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী যেখানে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে কিংবা ইউএনও ও এসি (ল্যান্ড) প্রশাসকের দায়িত্ব পালন করছেন, সেখানে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করা হবে। জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরাই এসব প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করবেন।”

তিনি আরও বলেন, বিগত অন্তর্বর্তীকালীন সরকার স্থানীয় সরকার নির্বাচন বাতিল করার পাশাপাশি দলীয় প্রতীকে নির্বাচন ব্যবস্থাও বাতিল করেছে। বর্তমানে সাধারণ প্রতীকে নির্বাচনের বিষয়টি অধ্যাদেশে অন্তর্ভুক্ত রয়েছে।

মীর শাহে আলম জানান, অন্তর্বর্তী সরকারের উপস্থাপিত ১৩৩টি অধ্যাদেশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে উপস্থাপন করা হয়েছে। এসব অধ্যাদেশ পর্যালোচনা করে আইন হিসেবে পাস করার জন্য একটি বিশেষ কমিটি কাজ করছে। এর মধ্যে উপজেলা, পৌরসভা, সিটি কর্পোরেশন, ইউনিয়ন পরিষদ ও জেলা পরিষদ সংক্রান্ত অধ্যাদেশও রয়েছে। সংসদে এসব অধ্যাদেশ আইন হিসেবে পাস হলে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে তা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যাবে এবং পরবর্তীতে নির্বাচন আয়োজনের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি ব্রিজ দীর্ঘদিন ধরে অ্যাপ্রোচ সড়ক না থাকায় ব্যবহার অনুপযোগী হয়ে থাকার বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, “ব্রিজটি নির্মিত হলেও অ্যাপ্রোচ সড়ক না থাকায় জনগণ এর সুফল পাচ্ছে না। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসার পর দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”

এ প্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে আহ্বায়ক করে ৭ সদস্যবিশিষ্ট একটি তদন্ত ও সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুত সমস্যার সমাধান করে অ্যাপ্রোচ সড়ক নির্মাণের কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

গঠিত কমিটিতে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন অনুবিভাগ) আহ্বায়ক এবং জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া সদস্য হিসেবে রাখা হয়েছে জেলা পরিষদের প্রশাসক,জেলা প্রশাসক,  জেলা পুলিশ সুপার, সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং স্থানীয় প্রতিনিধিদের।

এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর -৩ আসনের সংসদ সদস্য মোঃ নুরুল ইসলাম বুলবুল, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মোঃ হারুনুর রশীদ, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম,  জেলা প্রশাসক আবু সালেহ মোঃ মুসা জঙ্গী, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। সংশ্লিষ্টরা আশা করছেন, দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়ন হলে দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে এবং স্থানীয় জনগণ কাঙ্ক্ষিত সেবা পাবে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

দ্রুত নির্বাচনের আশ্বাস

উপজেলা-পৌরসভায় প্রশাসক নিয়োগের বিষয়ে যা বললেন-প্রতিমন্ত্রী শাহে আলম

প্রকাশের সময়ঃ ০৭:০০:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬