ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

ডিসেম্বরের মধ্যেই এসএসসি-এইচএসসি শেষের পরিকল্পনা: শিক্ষামন্ত্রী

সংগৃহীত ছবি।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের সময় সাশ্রয় ও শিক্ষাব্যবস্থাকে আরও গতিশীল করতে এসএসসি ও এইচএসসি পরীক্ষা প্রতিবছর ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ করার সম্ভাবনা যাচাই করছে শিক্ষা মন্ত্রণালয়। এ লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কারমূলক উদ্যোগ নেওয়ার প্রস্তুতিও চলছে।

বুধবার (২৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে একজন শিক্ষার্থী দশম শ্রেণি শেষ করার পরের বছর এসএসসি এবং একইভাবে এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এর ফলে শিক্ষাজীবনে প্রায় দুই বছর সময় বিলম্ব ঘটে, যা ব্যক্তি ও জাতীয় জীবনের জন্য ক্ষতিকর। এই বাস্তবতায় পরীক্ষা বছরের মধ্যেই শেষ করার বিষয়ে গুরুত্ব দিয়ে ভাবা হচ্ছে।

মন্ত্রী আরও বলেন, শিক্ষার্থীদের প্রকৃত মেধা বিকাশে নকলমুক্ত পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতে শিক্ষকদের সক্রিয় ভূমিকার কারণে যেভাবে নকল প্রতিরোধ করা সম্ভব হয়েছে, সেই ধারা ভবিষ্যতেও বজায় রাখা হবে।

তিনি জানান, বিভাগীয় শহরগুলোতে কেন্দ্রসচিব ও স্থানীয় প্রশাসনের সঙ্গে নিয়মিত সমন্বয় করে একটি সুষ্ঠু ও স্বচ্ছ পরীক্ষা ব্যবস্থাপনা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকের সভাপতিত্বে সভায় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম, শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং দেশের সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

সভায় আসন্ন এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করা এবং সামগ্রিক পরীক্ষা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

ডিসেম্বরের মধ্যেই এসএসসি-এইচএসসি শেষের পরিকল্পনা: শিক্ষামন্ত্রী

প্রকাশের সময়ঃ ১১:০৬:০০ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬