ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

জাতীয় প্যারেড স্কয়ারে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ -রাষ্ট্রপতির সালাম গ্রহণ

বৃহস্পতিবার (২৬ মার্চ) স্বাধীনতা ও জাতীয় দিবসের কুচকাওয়াজে উপস্থিত হয়ে সালাম গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।সংগৃহীত ছবি

রাজধানীর তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড স্কয়ারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য কুচকাওয়াজ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত থেকে কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন মো. সাহাবুদ্দিন

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ তিন বাহিনীর প্রধান, মন্ত্রিপরিষদের সদস্য, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও দেশি-বিদেশি অতিথিরা উপস্থিত রয়েছেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে এবং নবম পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় জাতীয় প্যারেড স্কয়ারে এ কুচকাওয়াজ অনুষ্ঠিত হচ্ছে।

উল্লেখ্য, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের সময়ে স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ আয়োজন বন্ধ ছিল। তবে বিজয় দিবসে সীমিত আকারে এ ধরনের আয়োজন করা হতো। বর্তমান সরকারের উদ্যোগে এবার স্বাধীনতা দিবসে পুনরায় জাঁকজমকপূর্ণ কুচকাওয়াজের আয়োজন করা হয়েছে।

এরই অংশ হিসেবে রমজান মাসের শুরু থেকেই প্যারেড স্কয়ারে প্রস্তুতি কার্যক্রম চলতে থাকে। মঙ্গলবার চূড়ান্ত মহড়া শেষে আজকের মূল আয়োজন সম্পন্ন হচ্ছে।

কুচকাওয়াজ উপভোগ করতে শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী বিপুলসংখ্যক দর্শনার্থী জাতীয় প্যারেড স্কয়ারে ভিড় করেছেন। দর্শকদের জন্য বসার বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। অনেকের হাতে ও মাথায় জাতীয় পতাকা দেখা গেছে, যা পুরো আয়োজনকে উৎসবমুখর করে তুলেছে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

জাতীয় প্যারেড স্কয়ারে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ -রাষ্ট্রপতির সালাম গ্রহণ

প্রকাশের সময়ঃ ০২:০৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬