ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু পারিবারিক কলহের জেরে নাটোরে বৃদ্ধ স্বামী খুন, স্ত্রী আটক

দৌলতদিয়া বাস-ফেরি দুর্ঘটনায় মির্জা ফখরুলের শোক, দ্রুত উদ্ধার ও তদন্তের দাবি

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংগৃহীত ছবি

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে বাস দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২৫ মার্চ) রাতে দলটির সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ শোকবার্তা দেন।

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ফেরিতে ওঠার সময় অর্ধশতাধিক যাত্রীবাহী একটি বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় দেশজুড়ে উদ্বেগ ও উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে। এখনো অনেক যাত্রীর খোঁজ না পাওয়ায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলা ও তদারকির ঘাটতির কারণে এমন দুর্ঘটনা ঘটেই চলেছে। যথাযথ সতর্কতা অবলম্বন করা হলে প্রাণহানি অনেকাংশে এড়ানো সম্ভব হতো বলেও উল্লেখ করেন তিনি।

দুর্ঘটনায় নিখোঁজদের উদ্ধারে দ্রুত ও সমন্বিত পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। একই সঙ্গে ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করে দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে মির্জা ফখরুল বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি তিনি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করছেন।

তিনি আশা প্রকাশ করেন, সরকার দ্রুত কার্যকর ব্যবস্থা নিয়ে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

জনপ্রিয় সংবাদ

হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি

দৌলতদিয়া বাস-ফেরি দুর্ঘটনায় মির্জা ফখরুলের শোক, দ্রুত উদ্ধার ও তদন্তের দাবি

প্রকাশের সময়ঃ ০২:০৫:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬