ঢাকা ০৯:১১ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু পারিবারিক কলহের জেরে নাটোরে বৃদ্ধ স্বামী খুন, স্ত্রী আটক

দেশে খেলোয়াড় তৈরিতে নতুন কুঁড়ি স্পোর্টস চালু করতে চাই- প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার জাতীয় স্টেডিয়ামে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ শেষে দেওয়া বক্তব্যে তিনি এ পরিকল্পনার কথা জানান।

দেশের ক্রীড়াঙ্গনে নতুন প্রতিভা গড়ে তুলতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বৃহস্পতিবার জাতীয় স্টেডিয়াম-এ আয়োজিত একটি প্রীতি ফুটবল ম্যাচ শেষে বক্তব্য দিতে গিয়ে তিনি এ উদ্যোগের কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী বলেন, দেশের ক্রীড়া খাতকে আরও শক্তিশালী করতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগোচ্ছে।

তিনি জানান, নির্বাচনী ইশতিহার অনুযায়ী দেশের বিভিন্ন খেলায় নতুন খেলোয়াড় তৈরি এবং খেলাধুলাকে পেশাদার কাঠামোর মধ্যে আনার লক্ষ্য রয়েছে। সেই পরিকল্পনার অংশ হিসেবেই ‘নতুন কুঁড়ি’ কর্মসূচির সঙ্গে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ যুক্ত করার চিন্তা করা হচ্ছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে স্কুলসহ বিভিন্ন স্তরে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি উল্লেখ করেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সাফল্য বাড়াতে মানসম্মত খেলোয়াড় তৈরি করা জরুরি। এ লক্ষ্যে সরকার পরিকল্পিতভাবে কাজ করে যাচ্ছে।

স্বাধীনতা দিবসের প্রেক্ষাপটে তিনি ক্রীড়াঙ্গনের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে দলমত নির্বিশেষে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। তার মতে, খেলাধুলা যেমন দেশের জন্য সম্মান বয়ে আনে, তেমনি মানুষের মধ্যে বন্ধুত্ব ও সম্প্রীতির বন্ধনও জোরদার করে।

এ সময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন আবদুল আউয়াল মিন্টু, সুলতান সালাউদ্দিন টুকু, হাবিবুর রশিদ হাবিব, আমিনুল ইসলামসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

জনপ্রিয় সংবাদ

হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি

দেশে খেলোয়াড় তৈরিতে নতুন কুঁড়ি স্পোর্টস চালু করতে চাই- প্রধানমন্ত্রী

প্রকাশের সময়ঃ ০২:০৫:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬