ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু পারিবারিক কলহের জেরে নাটোরে বৃদ্ধ স্বামী খুন, স্ত্রী আটক

আজ হতে পারে ১৩৩টি অধ্যাদেশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সংগৃহীত ছবি।

রাতেই ১৩৩টি অধ্যাদেশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (২৯ মার্চ) দুপুরে সরকারি দলের সংসদীয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা এসব অধ্যাদেশ যাচাই-বাছাই করতে সংসদের বিশেষ কমিটি আজ রাতে বৈঠকে বসবে। সেই বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

বিশেষ কমিটির সভাপতি জয়নুল আবেদীন বলেন, এখনো ২৪টি অধ্যাদেশে ঐকমত্য হয়নি। সেগুলো নিয়ে আজকের বৈঠকে বিস্তারিত আলোচনা করা হবে।

এদিকে, প্রায় ১৩ দিন পর আবারও শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন। রোববার বিকেল ৩টায় অধিবেশন শুরু হয়। অধিবেশন শেষে বিশেষ কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে।

স্পিকারের অনুপস্থিতিতে তার সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। ঈদ ও অন্যান্য ছুটির পর কোরআন তিলাওয়াতের মাধ্যমে অধিবেশনের কার্যক্রম শুরু করা হয়। বৈঠকে সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি

আজ হতে পারে ১৩৩টি অধ্যাদেশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত

প্রকাশের সময়ঃ ১০:৪১:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬