ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

আ,লীগ সরকারের সময় উন্নয়ন খাতে ব্যাপক দুর্নীতি হয়েছে- স্থানীয় সরকারমন্ত্রী

স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংগৃহীত ছবি

জাতীয় সংসদে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অতীত সরকারের সময়ে উন্নয়নের আড়ালে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে, যার প্রভাব এখনো বিভিন্ন খাতে বিদ্যমান।

রোববার (২৯ মার্চ) সংসদের প্রশ্নোত্তর পর্বে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য আখতার হোসেনের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, আগের সময়ের বিভিন্ন সিদ্ধান্ত ও কর্মকাণ্ডের কারণে অনেক এলাকায় উন্নয়ন কার্যক্রম প্রত্যাশিতভাবে এগোয়নি, বিশেষ করে উত্তরাঞ্চলের সড়ক ব্যবস্থায় অবহেলার চিত্র স্পষ্ট।

তিনি আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের অনিয়ম এড়াতে সরকার গ্রামাঞ্চলের রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়নকে অগ্রাধিকার দেবে।

বাগেরহাট-৪ আসনের সদস্য আব্দুল আলীমের প্রশ্নের জবাবে মন্ত্রী উল্লেখ করেন, পূর্ববর্তী সময়ের নানা অনিয়ম ও দুর্বল ব্যবস্থাপনার কারণে গ্রামীণ সড়কের উন্নয়ন সন্তোষজনক হয়নি। অনেক সড়ক এখনো কাঁচা রয়ে গেছে। এসব সড়ক ধাপে ধাপে পাকা করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে ফেনী-২ আসনের সদস্য জয়নাল আবদিনের প্রশ্নের জবাবে তিনি জানান, ২০০৮ সাল থেকে ঢাকা মহানগরের ১২১টি সড়কের নতুন নামকরণ করা হয়েছে। এর মধ্যে উত্তর সিটি করপোরেশনের ৮৩টি এবং দক্ষিণ সিটি করপোরেশনের ৩৮টি সড়ক রয়েছে।

তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধা, ভাষাসৈনিক, সাংবাদিকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং আন্দোলনে শহীদদের স্মরণে এসব সড়ক, ভবন ও স্থাপনার নামকরণ করা হয়েছে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

আ,লীগ সরকারের সময় উন্নয়ন খাতে ব্যাপক দুর্নীতি হয়েছে- স্থানীয় সরকারমন্ত্রী

প্রকাশের সময়ঃ ১২:২৭:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬