ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ‘হাম’ রোগীর চাপ বাড়ছে

চাঁপাইনবাবগঞ্জের ২৫০ শয্যার জেলা হাসপাতালে প্রতিদিনই ‘হাম’ আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

 চাঁপাইনবাবগঞ্জের ২৫০ শয্যার জেলা হাসপাতালে প্রতিদিনই ‘হাম’ আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। শয্যা সংখ্যার তুলনায় বেশি রোগী ভর্তি থাকায় চিকিৎসা ব্যবস্থায় কিছুটা চাপ তৈরি হলেও চিকিৎসক ও নার্সরা নিরলসভাবে সেবা দিয়ে যাচ্ছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ৩০ মার্চ (সোমবার) পর্যন্ত পূর্বে ভর্তি রোগীর সংখ্যা ছিল ৭১ জন—এর মধ্যে ৪১ জন ছেলে ও ৩০ জন মেয়ে। এদিন নতুন করে আরও ১৬ জন ভর্তি হয়েছেন, যাদের মধ্যে ১৩ জন ছেলে ও ৩ জন মেয়ে। একই সময়ে চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ১১ জন রোগী—৭ জন ছেলে ও ৪ জন মেয়ে। এছাড়া উন্নত চিকিৎসার জন্য ২ জন ছেলে রোগীকে অন্যত্র পাঠানো হয়েছে।

সবমিলিয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ জনে। এর মধ্যে ৪৫ জন ছেলে এবং ২৯ জন মেয়ে রোগী রয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ মার্চ পর্যন্ত মোট ২৬৬ জন ‘হাম’ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সংশ্লিষ্টরা জানান, মৌসুমি পরিবর্তন ও সংক্রামক রোগের বিস্তারের কারণে রোগীর সংখ্যা বাড়ছে।

এ বিষয়ে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আব্দুস সামাদ জানান, রোগীর চাপ বেশি থাকলেও সমন্বয়ের মাধ্যমে চিকিৎসাসেবা চালিয়ে নেওয়া হচ্ছে। প্রয়োজনীয় ওষুধ ও সেবার বিষয়েও নিয়মিত তদারকি করা হচ্ছে।

এদিকে স্থানীয়দের দাবি, জেলার প্রধান এই হাসপাতালে রোগীর বাড়তি চাপ সামাল দিতে শয্যা সংখ্যা বৃদ্ধি এবং চিকিৎসা সুবিধা সম্প্রসারণ জরুরি।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ‘হাম’ রোগীর চাপ বাড়ছে

প্রকাশের সময়ঃ ০৮:২৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬