ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু পারিবারিক কলহের জেরে নাটোরে বৃদ্ধ স্বামী খুন, স্ত্রী আটক

জাতীয় সংসদের কার্যক্রম দেখলে মনে হচ্ছে গণভোট হয়নি – নাহিদ

বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

জাতীয় সংসদের বর্তমান কার্যক্রমে জুলাই সনদ ও গণভোটের প্রতিফলন দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

রোববার (২৯ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, সংসদ গঠনের প্রেক্ষাপট অনেকেই উপেক্ষা করছেন। জাতীয় নির্বাচনের পাশাপাশি যে গণভোট অনুষ্ঠিত হয়েছিল, বর্তমান কার্যক্রমে তার কোনো ছাপ নেই বলেই মনে হচ্ছে।

তিনি মত দেন, সংসদের নিয়মিত কার্যক্রমের আগে জনগুরুত্বপূর্ণ বিষয় হিসেবে গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আলোচনা হওয়া প্রয়োজন। এসব বিষয়ে স্পষ্ট সিদ্ধান্তে পৌঁছানো জরুরি বলেও তিনি উল্লেখ করেন।

নাহিদ ইসলাম আরও বলেন, অন্যান্য কার্যক্রমের আগে এ বিষয়গুলোর সুরাহা করা হলে সংসদের কাজ আরও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে।

বক্তব্যের শেষদিকে তিনি জানান, বিধি অনুযায়ী বিরোধীদলীয় নেতার পক্ষ থেকে ইতোমধ্যে একটি নোটিশ দেওয়া হয়েছে। তিনি স্পিকার ও সংসদের কাছে অনুরোধ জানান, জনগুরুত্বপূর্ণ বিষয় হিসেবে গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আগে আলোচনা করার সুযোগ দেওয়া হোক।

জনপ্রিয় সংবাদ

হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি

জাতীয় সংসদের কার্যক্রম দেখলে মনে হচ্ছে গণভোট হয়নি – নাহিদ

প্রকাশের সময়ঃ ১২:৪৬:০৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬