ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

নাটোরে হঠাৎকরেই হামের আক্রমন

ফাইল ছবি।

 নাটোরে হঠাৎ করেই হাম রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত এক সপ্তাহে নাটোর সদর হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ৪ শিশু ভর্তি হয়েছে। তবে এখন পর্যন্ত এ রোগে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় হামের প্রতিষেধক টিকার কোনো সংকট নেই। জেলার সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র এবং টিকাদান কেন্দ্রগুলোতে নিয়মিত টিকাদান কার্যক্রম চলমান রয়েছে।

নাটোর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মাহাবুবুর রহমান জানান, বর্তমানে হাসপাতালে ভর্তি ৪ জন হাম আক্রান্ত শিশুর চিকিৎসা চলছে এবং তাদের প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা সহায়তা নিশ্চিত করা হয়েছে।

তিনি আরও বলেন, গরমের সময় শিশুদের শরীরে বিভিন্ন ধরনের র‌্যাশ দেখা দিতে পারে, যা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। নিয়মিত টিকাদানই হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। তবে উপসর্গ গুরুতর হলে দ্রুত নিকটস্থ হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার পরামর্শ দেন তিনি।

স্বাস্থ্য বিভাগ থেকে অভিভাবকদের উদ্দেশ্যে বলা হয়েছে, অযথা আতঙ্কিত না হয়ে সচেতন থাকতে হবে এবং শিশুদের নির্ধারিত সময় অনুযায়ী টিকা নিশ্চিত করতে হবে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

নাটোরে হঠাৎকরেই হামের আক্রমন

প্রকাশের সময়ঃ ০৮:৫২:৫৭ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬