ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

নববর্ষের আনন্দ শোভাযাত্রা শুরু হবে সকাল ৯টায়

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন উপলক্ষে এবার আনন্দ শোভাযাত্রা সকাল ৯টায় শুরু হবে। সংগৃহীত ছবি

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়-এ এবারের আনন্দ শোভাযাত্রা সকাল ৯টায় শুরু হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, চারুকলা অনুষদ থেকে শোভাযাত্রাটি বের হয়ে রাজু ভাস্কর্য, দোয়েল চত্বর ও বাংলা একাডেমি ঘুরে আবার চারুকলায় ফিরে শেষ হবে।

মঙ্গলবার (৩১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। সভায় জানানো হয়, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে নববর্ষ উদযাপনের জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’।

শোভাযাত্রাকে কেন্দ্র করে কিছু নির্দেশনাও জারি করা হয়েছে। পহেলা বৈশাখে ক্যাম্পাসে কোনো ধরনের মুখোশ পরে প্রবেশ বা ব্যাগ বহন করা যাবে না। তবে চারুকলা অনুষদের তৈরি মুখোশ হাতে নিয়ে প্রদর্শন করা যাবে। এছাড়া ভুভুজিলা বাঁশি বাজানো ও বিক্রি থেকেও বিরত থাকতে বলা হয়েছে।

নববর্ষের দিন বিকেল ৫টার মধ্যে সব কার্যক্রম শেষ করতে হবে এবং এরপর ক্যাম্পাসে প্রবেশ বন্ধ থাকবে। যানবাহন চলাচল, বিশেষ করে মোটরসাইকেল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

উদযাপনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে একটি কেন্দ্রীয় সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশাকে আহ্বায়ক এবং চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখকে সদস্যসচিব করা হয়েছে।

নিরাপত্তা জোরদারে ক্যাম্পাসজুড়ে সিসি ক্যামেরা স্থাপন ও নজরদারির ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি হেল্প ডেস্ক, কন্ট্রোল রুম এবং অস্থায়ী মেডিক্যাল ক্যাম্প স্থাপনের পরিকল্পনাও রয়েছে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

নববর্ষের আনন্দ শোভাযাত্রা শুরু হবে সকাল ৯টায়

প্রকাশের সময়ঃ ০৭:০৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬