ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

মুক্তিযোদ্ধা তালিকার অনিয়ম সংশোধনে কাজ করছে সরকার

সংগৃহীত ছবি।

মুক্তিযোদ্ধাদের তালিকা ও ভাতা বিতরণে অতীতে ঘটে যাওয়া অনিয়মগুলো চিহ্নিত করে তা সংশোধনে কাজ করছে সরকার বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান

সংসদে এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে ইতোমধ্যে কার্যক্রম শুরু হয়েছে এবং দ্রুতই যাচাই-বাছাই সম্পন্ন করে একটি নির্ভুল ও প্রামাণ্য তালিকা প্রকাশ করা হবে।

অধিবেশনটি স্পিকার হাফিজ উদ্দিন আহমদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মন্ত্রী জানান, মুক্তিযোদ্ধাদের তালিকা ও ভাতা সংক্রান্ত নানা অভিযোগ মন্ত্রণালয়ে জমা পড়েছে এবং সেগুলো যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, পূর্ববর্তী সরকারের সময়ে অনেক প্রকৃত মুক্তিযোদ্ধা ভাতা থেকে বঞ্চিত হয়েছেন। কারও কারও সনদ স্থগিত করা হয়েছে এবং বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হয়েছে। একই সময়ে অযোগ্য ব্যক্তিদের তালিকাভুক্ত করে তাদের ভাতা ও অন্যান্য সুবিধা দেওয়ার অভিযোগও রয়েছে।

এসব অনিয়ম দূর করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের অধিকার নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান মন্ত্রী।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

মুক্তিযোদ্ধা তালিকার অনিয়ম সংশোধনে কাজ করছে সরকার

প্রকাশের সময়ঃ ০৭:৪৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬