ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

সংসদে বিরতির ফাঁকে হৃদয়ের সংলাপ, শহীদ পরিবারদের পাশে প্রধানমন্ত্রী

রবিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় সংসদের দর্শক গ্যালারির ‘মেঘনা হলে’ গিয়ে তিনি তাদের সঙ্গে কুশল বিনিময় এবং সময় অতিবাহিত করেন।

সংসদ অধিবেশনের বিরতিতে জুলাই গণআন্দোলনে নিহতদের স্বজন ও আহতদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তারেক রহমান

রোববার (৫ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় সংসদের দর্শক গ্যালারির ‘মেঘনা হল’-এ গিয়ে তিনি তাদের সঙ্গে কথা বলেন এবং খোঁজখবর নেন। সেখানে উপস্থিতদের সঙ্গে তিনি আন্তরিকভাবে কুশল বিনিময় করেন এবং কিছু সময় কাটান।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী প্রত্যেকের সঙ্গে আলাদাভাবে কথা বলেন। কারও চিকিৎসার অগ্রগতি সম্পর্কে জানতে চান, আবার কারও প্রতি সহমর্মিতা প্রকাশ করে সান্ত্বনা দেন। তার উপস্থিতিতে পুরো পরিবেশটি ছিল অনানুষ্ঠানিক ও মানবিক।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, দেশের বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় ৬০ জন এ সময় দর্শক গ্যালারিতে উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ২৬ জন নিহতদের পরিবারের সদস্য, আর বাকিরা আন্দোলনে অংশ নিয়ে আহত হয়েছেন। অনেকেই এখনও চিকিৎসাধীন রয়েছেন।

উপস্থিত ব্যক্তিরা এ সময় নিজেদের অভিজ্ঞতা, কষ্ট ও বর্তমান পরিস্থিতির কথা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। তিনি মনোযোগ দিয়ে সেসব কথা শোনেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

সংসদে বিরতির ফাঁকে হৃদয়ের সংলাপ, শহীদ পরিবারদের পাশে প্রধানমন্ত্রী

প্রকাশের সময়ঃ ০১:৫৬:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬