ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

সংসদ ভবনের সাউন্ড সিস্টেমে দুর্নীতির অভিযোগে দুদকের অনুসন্ধান শুরু

ফাইল ছবি।

সংসদ ভবনের সাউন্ড সিস্টেমে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জাতীয় সংসদ ভবনের প্ল্যানারি হলে স্থাপিত সাউন্ড সিস্টেম (এসআইএস) নিয়ে ওঠা অভিযোগ খতিয়ে দেখছেন দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক প্রবীর কুমার দাস।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল এক ব্রিফিংয়ে জানান, পূর্ববর্তী কমিশন এই অভিযোগ অনুসন্ধানের অনুমোদন দিয়েছিল। অভিযোগ অনুযায়ী, আওয়ামী লীগ সরকারের সময় গণপূর্ত বিভাগের সংসদ ভবন কার্যালয়ের তৎকালীন নির্বাহী প্রকৌশলী (ই/এম) মো. আস্রাফুল হকের তত্ত্বাবধানে কমিউনিকেশন টেকনোলজি লিমিটেডের সিইও জাহিদুর রহিম জোয়ারদার সাউন্ড সিস্টেমটি স্থাপন করেন।

সংসদ অধিবেশন চলাকালে একাধিকবার সাউন্ড সিস্টেমে ত্রুটি দেখা দেওয়ার পর বিষয়টি নতুন করে সামনে আসে। এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের দিন বিক্ষোভকারীরা সংসদ ভবনে প্রবেশ করলে সাউন্ড সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে একই ঠিকাদারের মাধ্যমে মেরামত কাজ করা হয়, যার জন্য ৯ কোটি টাকা বরাদ্দ দেওয়া হলেও প্রায় ৫ কোটি টাকা ব্যয় করা হয়েছে।

বর্তমানে আস্রাফুল হক অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্বে রয়েছেন। সূত্র মতে, স্থাপন ও পরবর্তী সংস্কার—দুই ক্ষেত্রেই একই ঠিকাদারকে কাজ দেওয়ার মাধ্যমে সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদার যোগসাজশে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল অর্থ আত্মসাৎ করেছেন। তাদের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগও রয়েছে।

দুদক জানিয়েছে, অনুসন্ধানের স্বার্থে গণপূর্ত বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে একাধিকবার চিঠি দিয়ে প্রয়োজনীয় নথি ও তথ্য চাওয়া হলেও বৃহস্পতিবার (৯ এপ্রিল) পর্যন্ত তা সরবরাহ করা হয়নি।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

সংসদ ভবনের সাউন্ড সিস্টেমে দুর্নীতির অভিযোগে দুদকের অনুসন্ধান শুরু

প্রকাশের সময়ঃ ১১:৪৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬