ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও যোদ্ধাদের পুনর্বাসন বিল সংসদে পাস

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বিলটি কণ্ঠভোটে দেন। এ সময় উপস্থিত সংসদ সদস্যরা ‘হ্যাঁ’সূচক ভোটের মাধ্যমে বিলটি পাস করেন।

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও অংশগ্রহণকারী যোদ্ধাদের কল্যাণ এবং পুনর্বাসন নিশ্চিত করতে প্রণীত ‘জুলাই গণঅভ্যুত্থান শহীদ পরিবার ও যোদ্ধা কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ-২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে সংসদ অধিবেশনে বিলটি উত্থাপন করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। তিনি বলেন, গণঅভ্যুত্থানে আত্মদানকারী শহীদদের পরিবার এবং অংশগ্রহণকারী যোদ্ধাদের কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি ওই আন্দোলনের আদর্শকে রাষ্ট্রীয় ও জাতীয় জীবনে প্রতিষ্ঠিত করাই এই আইনের মূল উদ্দেশ্য।

পরে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বিলটি কণ্ঠভোটে দেন। এ সময় উপস্থিত সংসদ সদস্যরা ‘হ্যাঁ’সূচক ভোটের মাধ্যমে বিলটি পাস করেন।

বিলে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের আর্থিক সহায়তা, পুনর্বাসন, সামাজিক নিরাপত্তা এবং সংশ্লিষ্ট ইতিহাস সংরক্ষণের বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানা গেছে।

এর আগে, গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের সুরক্ষা নিশ্চিত করতে ‘জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ বিল-২০২৬’ জাতীয় সংসদে পাস হয়। বুধবার উত্থাপিত ওই বিলটি কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে অনুমোদন পায়।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও যোদ্ধাদের পুনর্বাসন বিল সংসদে পাস

প্রকাশের সময়ঃ ০৯:১৩:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬