ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

হামে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সারাদেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৬৮ শিশুর শরীরে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

শুক্রবার (১০ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

তথ্য অনুযায়ী, ৯ এপ্রিল সকাল ৮টা থেকে ১০ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সময়ে দেশে ১৬৮ শিশুর শরীরে হামের ভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ২৭ দিনে মোট ১৬৭ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। একই সময়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৪০৯ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৭৭ শিশু দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে আসে। এর মধ্যে ৬৫৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে একই সময়ে চিকিৎসা শেষে ৮০৮ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

এ পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৮ হাজার ৯১০ শিশু। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬ হাজার ৬০৯ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের সংক্রমণ রোধে টিকাদান কার্যক্রম জোরদার এবং অভিভাবকদের সচেতনতা বাড়ানো জরুরি।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

হামে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮

প্রকাশের সময়ঃ ০৯:৪৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬