ঢাকা ১১:০৭ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু পারিবারিক কলহের জেরে নাটোরে বৃদ্ধ স্বামী খুন, স্ত্রী আটক

মোহাম্মদপুর ভূমি অফিসে জ্যেষ্ঠ সচিব, সেবা সহজ ও স্বচ্ছ করার নির্দেশ

শুক্রবার (১০ এপ্রিল) অনুষ্ঠিত এ পরিদর্শনে তিনি ভূমি মালিকদের তথ্য সংগ্রহ ও হালনাগাদ কার্যক্রমের অগ্রগতি সরেজমিনে পর্যালোচনা করেন।

রাজধানীর মোহাম্মদপুর ভূমি অফিস (মোহাম্মদপুর সার্কেল) পরিদর্শন করেছেন ভূমি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব এ এস এম সালেহ আহমেদ। শুক্রবার (১০ এপ্রিল) অনুষ্ঠিত এই পরিদর্শনে তিনি ভূমি সংক্রান্ত সেবা কার্যক্রম এবং তথ্য হালনাগাদ কার্যক্রমের অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

শুক্রবার রাতে ভূমি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আসাদুজ্জামান খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

পরিদর্শনকালে জ্যেষ্ঠ সচিব সেবাগ্রহীতাদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং ভূমি সেবা নিয়ে তাদের অভিজ্ঞতা ও মতামত শোনেন। মাঠপর্যায়ে সেবা প্রদানের বাস্তব চিত্র সম্পর্কে ধারণা নিতে তিনি বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন।

তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ভূমি ব্যবস্থাপনায় চলমান ডিজিটাল কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে হবে। পাশাপাশি নাগরিকদের জন্য সেবা প্রক্রিয়াকে সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

পরিদর্শনকালে ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী এবং ভূমি অটোমেশন প্রকল্পের পরিচালক মো. পারভেজ হাসান উপস্থিত ছিলেন। এ ছাড়া মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি

মোহাম্মদপুর ভূমি অফিসে জ্যেষ্ঠ সচিব, সেবা সহজ ও স্বচ্ছ করার নির্দেশ

প্রকাশের সময়ঃ ১২:৪৮:২০ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬