ঢাকা ০৮:২২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
নারী যাত্রীকে উত্ত্যক্তের অভিযোগ, গোপালগঞ্জে ঢাকাগামী ট্রেনে পাথর নিক্ষেপ নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড নোবিপ্রবি অর্থনীতি বিভাগের ৯ম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়ার হারকে ‘বড় অঘটন’ বলছেন সাবেক ক্রিকেটাররা উপসচিব পদে ২৭৭ কর্মকর্তাকে পদোন্নতি দিল সরকার বাবা হলেন গায়ক অনুপম রায়, পুত্রসন্তানের জন্ম দিলেন প্রস্মিতা নতুন পে-স্কেল এ বছরেই ঘোষণা, বাস্তবায়নও চলতি বছরে: অর্থমন্ত্রী ভাঙ্গায় মসজিদের জায়গা দখল করে দোকান নির্মাণের অভিযোগ আমানত বিমানবন্দরে সাড়ে ৫ কোটি টাকার সিগারেট-আইফোন জব্দ ১৮০ দিনে সরকারের নানা অর্জনের দাবি, সামনে বড় চ্যালেঞ্জ

গৌরনদীতে বৈশাখের জোয়ার

মঙ্গলবার সকালেই উপজেলা চত্বর থেকে বের হয় এক বর্ণিল আনন্দ শোভাযাত্রা।

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখকে ঘিরে বরিশালের গৌরনদী উপজেলা জুড়ে নেমে আসে আনন্দের বন্যা। উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

মঙ্গলবার সকালেই উপজেলা চত্বর থেকে বের হয় এক বর্ণিল আনন্দ শোভাযাত্রা। প্ল্যাকার্ড, ফেস্টুন, মুখোশ আর গ্রামীণ ঐতিহ্যের নানা অনুষঙ্গে সাজানো এই শোভাযাত্রা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। শোভাযাত্রার সম্মুখভাগে থেকে নেতৃত্ব দেন ইউএনও মোঃ ইব্রাহিম, যা পুরো আয়োজনকে দেয় ভিন্ন মাত্রা। শিক্ষার্থী, শিক্ষক, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রাস্তাজুড়ে তৈরি হয় উৎসবের ঢেউ।

শোভাযাত্রা শেষে উপজেলা অডিটোরিয়ামে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বাঙালির হাজার বছরের ঐতিহ্য তুলে ধরে পরিবেশিত হয় লোকসংগীত, নৃত্য, দেশাত্মবোধক গান ও কবিতা আবৃত্তি। প্রতিটি পরিবেশনায় দর্শকদের করতালি আর উচ্ছ্বাস যেন জানান দেয়—বৈশাখ এখনও বাঙালির হৃদয়ের গভীরে প্রোথিত।

সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইব্রাহিম।

  অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-মোঃ মেহেদী হাসান, সহকারী কমিশনার (ভূমি), তারিক হাসান রাসেল, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), গৌরনদী মডেল থানা, সরোয়ার আলম বিপ্লব, আহ্বায়ক, উপজেলা বিএনপি,  জহিরি সাজ্জাদ হান্নান, সদস্য সচিব, উপজেলা বিএনপি। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রশাসনের কর্মকর্তা ও সর্বস্তরের মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

সভাপতির বক্তব্যে ইউএনও  বলেন, “বাংলা নববর্ষ আমাদের আত্মপরিচয়ের উৎসব। নতুন প্রজন্মের কাছে আমাদের শুদ্ধ সংস্কৃতি তুলে ধরতেই এই আয়োজন। আমরা চাই, গৌরনদীবাসী উৎসবমুখর পরিবেশে তাদের ঐতিহ্যকে ধারণ করুক।”

উৎসবে অংশ নিতে আসা মানুষের মুখে ছিল সন্তুষ্টির হাসি। অনেকেই বলেন, উপজেলা প্রশাসনের এমন সুশৃঙ্খল ও নান্দনিক আয়োজন তাদের মাঝে নতুন উদ্দীপনা তৈরি করেছে। বিশেষ করে তরুণ-তরুণী ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে দিয়েছে প্রাণবন্ত রূপ।

শোভাযাত্রার রঙ, গানের সুর আর মানুষের অংশগ্রহণে গৌরনদীর পহেলা বৈশাখ যেন হয়ে উঠেছিল এক প্রাণের মহোৎসব। প্রশাসনের সুষ্ঠু ব্যবস্থাপনা আর মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করেছে—ঐতিহ্য আর সংস্কৃতির বন্ধন এখনও অটুট, বরং আরও শক্তিশালী হচ্ছে সময়ের সাথে।

জনপ্রিয় সংবাদ

নারী যাত্রীকে উত্ত্যক্তের অভিযোগ, গোপালগঞ্জে ঢাকাগামী ট্রেনে পাথর নিক্ষেপ

গৌরনদীতে বৈশাখের জোয়ার

প্রকাশের সময়ঃ ০৬:০৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬