ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়
জামায়াতের ২ প্রার্থীর

ভোটের ফল চ্যালেঞ্জ করা আবেদন -শুনবেন হাইকোর্ট

ফাইল ছবি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে করা চ্যালেঞ্জ গ্রহণ করেছেন মো. জাকির হোসেন নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ। জামায়াতে ইসলামীর দুই প্রার্থীর করা নির্বাচনী ফল চ্যালেঞ্জের আবেদন শুনানির জন্য গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে আদালত ঝালকাঠি-১ আসন এবং কক্সবাজার-২ আসন-এর ব্যালটসহ নির্বাচনী সকল গুরুত্বপূর্ণ সরঞ্জাম সংরক্ষণের নির্দেশ দিয়েছেন।

বুধবার (২২ এপ্রিল) একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে জামায়াত প্রার্থীদের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির

নির্বাচনে ঝালকাঠি-১ আসন থেকে বিজয়ী হন বিএনপির প্রার্থী রফিকুল ইসলাম জামাল। ওই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ছিলেন ফয়জুল হক।

অন্যদিকে কক্সবাজার-২ আসন থেকে জয়ী হন বিএনপির প্রার্থী আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ। সেখানে জামায়াতের প্রার্থী ছিলেন এ এইচ এম হামিদুর রহমান আযাদ

আদালতের এই সিদ্ধান্তের ফলে দুই আসনের ভোটগ্রহণ প্রক্রিয়া ও ফলাফল এখন বিচারিক পর্যালোচনার আওতায় এলো। ব্যালট ও সংশ্লিষ্ট নথি সংরক্ষণের নির্দেশের কারণে ভবিষ্যতে তদন্ত ও শুনানিতে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে এগুলো ব্যবহার হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

জামায়াতের ২ প্রার্থীর

ভোটের ফল চ্যালেঞ্জ করা আবেদন -শুনবেন হাইকোর্ট

প্রকাশের সময়ঃ ০৯:৪৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬