ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু পারিবারিক কলহের জেরে নাটোরে বৃদ্ধ স্বামী খুন, স্ত্রী আটক

সংরক্ষিত নারী আসনে ৫৩ প্রার্থীর মনোনয়ন জমা

নির্বাচন ভবন।ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মোট ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) নির্বাচন ভবনে এ তথ্য জানান নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম সচিব মঈন উদ্দীন খান।

তিনি জানান, নির্ধারিত সময় বিকেল ৪টায় মনোনয়নপত্র জমা দেওয়ার কার্যক্রম শেষ হয়। এর মধ্যে বিএনপি জোট থেকে ৩৬টি এবং জামায়াত জোট থেকে ১৩টি মনোনয়নপত্র জমা পড়েছে।

এ ছাড়া স্বতন্ত্রভাবে একটি মনোনয়নপত্র জমা দিয়েছেন সুলতানা জেসমিন। পাশাপাশি কোনো দল বা জোটের বাইরে থেকে আরও তিনজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন—শামীমা আক্তার, মোছাম্মদ মেহরুন নেসা এবং মাহবুবা রহমান।

রিটার্নিং কর্মকর্তা জানান, মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে ২২ ও ২৩ এপ্রিল। ২২ এপ্রিল দুপুর ২টা থেকে বিকেল ৪টা এবং ২৩ এপ্রিল সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কার্যক্রম চলবে।

তিনি আরও বলেন, যাচাই-বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ২৬ এপ্রিল সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল।

নির্বাচনী তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে।

জনপ্রিয় সংবাদ

হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি

সংরক্ষিত নারী আসনে ৫৩ প্রার্থীর মনোনয়ন জমা

প্রকাশের সময়ঃ ০২:১৭:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬