ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ময়মনসিংহে পশু চিকিৎসকের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ১ ভেটেরিনারি চিকিৎসকের ওপর হামলা, প্রতিবাদে বন্ধ থাকবে ক্লিনিক ডা. নাদিম সরকারের বিরুদ্ধে বিভাগীয় মামলা ছেলেদের বিদেশ পাঠাতে ঋণ, কিস্তির চাপে ভৈরবে গৃহবধূর মৃত্যু অভয়নগরে ৩ জন আটক, ওয়ান শুটারগান-গুলি ও ৩ মোটরসাইকেল জব্দ বিডা-বেজা-পিপিপিএ একীভূত, ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক মাহমুদ ঢাকার কয়েকটি দূতাবাসে ই-মেইলে হুমকি, তদন্ত করছে সিটিটিসি তাহিরপুরে বৌলাই নদীতে পড়ে নিখোঁজ শিশু পর্যটক রুকাইয়ার মরদেহ উদ্ধার কলকাতায় হোটেলে আগুনে নিহত সাভারের বাবুর দাফন সম্পন্ন ময়মনসিংহে চাঁদা দাবির অভিযোগে পশু চিকিৎসককে মারধর-ভাঙচুর, ছাত্রদল নেতা বহিষ্কার

নারায়ণগঞ্জে ঝুটের গুদামে আগুন, তিন ঘণ্টায় নিয়ন্ত্রণে

শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পূর্ব পাশে জেলখানার সংলগ্ন পূর্ব সস্তাপুর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জের ফতুল্লায় ঝুটের একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এ ঘটনায় একাধিক ঝুটের গুদাম, চায়ের দোকান, মোটরসাইকেলের দোকান ও রিকশার গ্যারেজসহ আশপাশের কয়েকটি স্থাপনা পুড়ে গেছে।

শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পূর্ব পাশে জেলখানার সংলগ্ন পূর্ব সস্তাপুর এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি ঝুটের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত পাশের চায়ের দোকান, মোটরসাইকেলের দোকানসহ আরও কয়েকটি গুদামে ছড়িয়ে পড়ে। ঝুট ও কাপড়ে আগুন লাগায় দ্রুত লেলিহান শিখার সৃষ্টি হয় এবং ঘন ধোঁয়ায় পুরো এলাকা আচ্ছন্ন হয়ে পড়ে। এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের হাজীগঞ্জ ও মন্ডলপাড়া স্টেশন থেকে প্রথমে চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে আরও ইউনিট যোগ দিলে মোট আটটি ইউনিট প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের উপপরিচালক কাজী নজমুজ্জামান জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা দগ্ধের খবর পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত কমিটি গঠন করা হবে।

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা দগ্ধের খবর পাওয়া যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।’

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহে পশু চিকিৎসকের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জে ঝুটের গুদামে আগুন, তিন ঘণ্টায় নিয়ন্ত্রণে

প্রকাশের সময়ঃ ০১:৪০:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬