ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

বিগত সরকারের লুটপাটে অর্থনীতি ভঙ্গুর, উত্তরণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা- তথ্যমন্ত্রী

আজ শনিবার (২৫ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবে ‘ইউরোপে জনশক্তি প্রেরণে প্রতিকূলতা ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বিগত সরকারের অনিয়ম ও লুটপাটের কারণে দেশের অর্থনীতি বর্তমানে ভঙ্গুর অবস্থায় রয়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে বর্তমান সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে।

শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাব-এ অনুষ্ঠিত ‘ইউরোপে জনশক্তি প্রেরণে প্রতিকূলতা ও সম্ভাবনা’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, দেশের অর্থনীতি পুনরুদ্ধারে বৈদেশিক মুদ্রা অর্জন বাড়ানোর ওপর সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে দক্ষ জনশক্তি গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাদের পাঠানো রেমিট্যান্স ইতোমধ্যে ২০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে, যা দেশের বৈদেশিক মুদ্রার অন্যতম প্রধান উৎস।

জহির উদ্দিন স্বপন আরও বলেন, অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে রেমিট্যান্স প্রবাহ আরও বাড়ানো জরুরি। এজন্য নতুন বাজার অনুসন্ধান ও দক্ষ জনশক্তি রপ্তানির ওপর জোর দেওয়া হচ্ছে।

তিনি পুনরায় উল্লেখ করেন, অতীতের অর্থনৈতিক অনিয়মের প্রভাব কাটিয়ে উঠতে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে এবং ধীরে ধীরে অর্থনীতি পুনরুদ্ধারের পথে এগোচ্ছে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

বিগত সরকারের লুটপাটে অর্থনীতি ভঙ্গুর, উত্তরণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা- তথ্যমন্ত্রী

প্রকাশের সময়ঃ ০৩:৩৬:১২ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬