ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

দেশের সড়ক নিয়ে ২০৪০ সালের মহাপরিকল্পনা তুলে ধরলেন মন্ত্রী

রবিবার (২৬ এপ্রিল) জাতীয় সংসদে পাবনা-৫ আসনের সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাসের লিখিত প্রশ্নে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম এ তথ্য জানান।

দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে ২০৪০ সালকে সামনে রেখে বৃহৎ মহাপরিকল্পনা গ্রহণ করেছে সরকার। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, এডিবি প্রণীত মাস্টারপ্ল্যান-২০৪০ অনুযায়ী আগামী ২০৪০ সালের মধ্যে ৪৯৬.৫০ কিলোমিটার মহাসড়ক ৬ লেনে এবং ১০২ কিলোমিটার মহাসড়ক ৮ লেনে উন্নীত করা হবে।

রোববার (২৬ এপ্রিল) জাতীয় সংসদে পাবনা-৫ আসনের সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাসের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, বাড়তে থাকা যানবাহনের চাপ মোকাবিলা এবং নিরাপদ, আধুনিক ও গতিশীল সড়ক যোগাযোগ নিশ্চিত করতে মহাসড়ক সম্প্রসারণের এই পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। এর মাধ্যমে দেশের গুরুত্বপূর্ণ সড়ক করিডরগুলোতে যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও গতি আসবে বলে আশা করা হচ্ছে।

ফাস্ট ট্র্যাক প্রকল্প প্রসঙ্গে মন্ত্রী জানান, বর্তমানে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর আওতায় বাস্তবায়নাধীন এমআরটি লাইন-৬, এমআরটি লাইন-১ এবং এমআরটি লাইন-৫ (নর্দার্ন ও সাউদার্ন রুট) ফাস্ট ট্র্যাক প্রকল্প হিসেবে বিবেচিত হচ্ছে। তবে সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতায় চলমান কোনো প্রকল্প বর্তমানে ফাস্ট ট্র্যাক তালিকাভুক্ত নয়।

তিনি আরও জানান, মেট্রোরেল নেটওয়ার্ক দ্রুত বাস্তবায়নে সরকার বিশেষ অগ্রাধিকার দিচ্ছে।

দেশের বর্তমান সড়ক অবকাঠামোর চিত্র তুলে ধরে মন্ত্রী বলেন, সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীনে বর্তমানে ২২ হাজার ৭৩৬.৫৮০ কিলোমিটার মহাসড়ক রয়েছে। এর মধ্যে ৮৮৩.৬১ কিলোমিটার ৪ লেন, ১০.৪৮৮ কিলোমিটার ৬ লেন এবং ১৭.৩৪৭ কিলোমিটার ৮ লেন মহাসড়ক ইতোমধ্যে চালু রয়েছে।

সরকার পর্যায়ক্রমে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক করিডরগুলোকে আরও প্রশস্ত ও আধুনিক করার কাজ চালিয়ে যাচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের সড়ক যোগাযোগে নতুন যুগের সূচনা হবে এবং জাতীয় অর্থনীতিতে এর ইতিবাচক প্রভাব পড়বে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

দেশের সড়ক নিয়ে ২০৪০ সালের মহাপরিকল্পনা তুলে ধরলেন মন্ত্রী

প্রকাশের সময়ঃ ১২:৫২:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬