ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

ঈদে মিলতে পারে টানা ৭ দিনের সরকারি ছুটি

ফাইল ছবি।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য টানা সাত দিনের ছুটির সম্ভাবনা তৈরি হয়েছে। সাপ্তাহিক ছুটি যুক্ত হলে এ ছুটি আরও একদিন বাড়তে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

চলতি বছরের সরকারি ছুটির সূচি অনুযায়ী, ২৬ মে থেকে ৩১ মে পর্যন্ত ঈদ উপলক্ষে মোট সাত দিনের ছুটি নির্ধারিত রয়েছে। এর মধ্যে কয়েকদিন সাধারণ ছুটি এবং কয়েকদিন নির্বাহী আদেশে ছুটি হিসেবে অন্তর্ভুক্ত থাকবে। এছাড়া ঈদের আগে সাপ্তাহিক ছুটি ২২ ও ২৩ মে পড়ায়, সরকারি সিদ্ধান্তে সমন্বয় করা হলে ছুটির মেয়াদ আরও বাড়ার সম্ভাবনাও দেখা দিয়েছে। এ নিয়ে সরকারি পর্যায়ে আলোচনা রয়েছে বলে সূত্র জানিয়েছে।

এর আগে ঈদুল ফিতরেও বাড়তি ছুটি দিয়ে দীর্ঘ অবকাশের সুযোগ তৈরি করা হয়েছিল। এবারও একই ধরনের সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। জ্যোতির্বিজ্ঞানভিত্তিক পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৬ মে আরাফাত দিবস এবং ২৭ মে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে। সে হিসাবে বাংলাদেশে একদিন পর, ২৮ মে ঈদ পালনের সম্ভাবনা রয়েছে। তবে চাঁদ দেখা সাপেক্ষে চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে।

পবিত্র ঈদুল আজহা মুসলিম বিশ্বের অন্যতম বড় ধর্মীয় উৎসব। এ উপলক্ষে দীর্ঘ ছুটির সম্ভাবনায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ইতোমধ্যে স্বস্তি ও আনন্দের আবহ তৈরি হয়েছে।

চূড়ান্ত সিদ্ধান্ত এলে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে তা জানানো হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

ঈদে মিলতে পারে টানা ৭ দিনের সরকারি ছুটি

প্রকাশের সময়ঃ ০২:৫২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬