ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ প্রার্থী- গেজেট কাল

আগামীকাল বৃহস্পতিবার তাদের নামে গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)।

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৪৯ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচিতদের মধ্যে ক্ষমতাসীন বিএনপি ও তাদের জোটের ৩৬ জন, জামায়াত-এনসিপি জোটের ১২ জন এবং স্বতন্ত্র জোটের একজন প্রার্থী রয়েছেন।

বুধবার (২৯ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে রিটার্নিং কর্মকর্তা মো. মহিউদ্দিন খান আনুষ্ঠানিকভাবে নির্বাচিতদের নাম ঘোষণা করেন। নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী কাল বৃহস্পতিবার নির্বাচিতদের নামে গেজেট প্রকাশ করা হবে।  বিএনপি জোটের মনোনীতদের মধ্যে সেলিমা রহমান, শিরীন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, হালিমা আরলী, ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, সাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলোফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরীসহ ৩৬ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে জামায়াত-এনসিপি জোট থেকে নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, নাজমুন নাহার, মাহফুজা হান্নান, সাজেদা সামাদসহ ১২ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। এ ছাড়া স্বতন্ত্র সংসদ সদস্যদের সমন্বয়ে গঠিত জোট থেকে সুলতানা জেসমিন সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হয়েছেন। নির্বাচন সংশ্লিষ্টরা বলছেন, সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হওয়ায় সংসদে নারীদের প্রতিনিধিত্ব নিশ্চিত হলো আরেক ধাপ। বৃহস্পতিবার গেজেট প্রকাশের মধ্য দিয়ে তাদের নির্বাচন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হবে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ প্রার্থী- গেজেট কাল

প্রকাশের সময়ঃ ০৯:১১:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬